আজ ১৪ ফেব্রুয়ারী

। বিশ্ব ভালবাসা দিবস । প্রথমেই একটু দ্বিমত পোষণ করি । ভালোবাসা দিবস তাদের জন্য যাদের পকেটে টাকা আছে । আপনি বলতেই পারেন ভালোবাসা কি টাকা ছাড়া হয় না ? হবে না কেন ... হয় । তবে সেই ভালোবাসার স্থায়িত্ব নিয়ে আমি সন্ধিহান

। পরিসংখ্যান আমার পক্ষেই বলবে ।
যাই হোক এই ব্যাপারে বেশি আলোচনা না করাই ভালো ।
ফেব্রুয়ারী মাস ভাষার মাস , বই মেলার মাস । এইগুলা নিয়া খুব একটা মাতামাতি কারো মধ্যেই নাই । আমি নিশ্চিত ভাবে বলতে পারি অধিকাংশ মানুষই ফেব্রুয়ারী মাসের কথা শুনলে আগে ১৪ তারিখ টা রিভিউ করে

। যাই হোক ভালোবাসা পাওয়া যেমন আমাদের অধিকার , তেমনি অন্যকে বিশেষ করে যারা অবহেলিত তাদের ভালোবাসা আমাদের দায়িত্বের মধ্যে পরে ।
আজকের এই ভালোবাসার ছড়াছড়ি যেন বয়ফ্রেন্ড আর গারলফ্রেন্ড এর মধ্যে সীমাবদ্ধ না থাকে

। ভালোবাসা দিবস কে আমরা সফল করে তুলবো সার্বজনীন ভালোবাসার বিস্তারের মাধ্যমে ।
ব্লগ এ আমি নতুন । লেখার মাঝের ভুল ত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন