প্রেম নগর...গল্প নয় নিজের দেখা বাস্তবতা
২৬ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা কবিতা দিব...তার আগে এর পেছনের কয়েকটা কথা বলে নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কিছুদিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজে ভর্তি হয়েছিলাম। সম্মানার্থে কলেজের নামটা ব্যবহার করলাম না। প্রেমের পায়রা তখনও মনের মধ্যে বাক্ বাকুম করা শুরু করে নি। ছেলেমেয়ে দু' পক্ষই সেখানে পড়ে। কো-এডুকেশনে দোষের কিছু নেই কিন্তু দোতলার সিঁড়ি দিয়ে নিচে নামার পথে সেসব বাজে বাজে ছবি আঁকা থাকতো তা দেখে ভাবতাম যারা এসব করে তারা কি আদৌ পড়তে আসে! পাঠাগারে বইয়ের খোঁজে যেতাম সেখানেও পড়ার টেবিলে আঁকা বাজে ছবিতে ভরা থাকতো। তবুও মনকে বোঝাতাম এসব দেখবো না বলে....। কিন্তু সেই কলেজে কোন ছেলে যদি সিঙ্গেল থাকতো তাকে বলা হতো 'মেয়েরা পাত্তা দেয় না'...আর যেই মেয়েটা সিঙ্গেল থাকতো তাকে বলা হতো...'দেমাগী// আকর্ষণীয় না'..যেনো প্রেম করাটাই স্বাভাবিক...প্রেমের প্রস্তাব আবার অগ্রায্য করাও আরেক ঝক্কি...বোঝাতে বোঝাতে মুখে ফেনা তুলে ফেললেও প্রেমিক প্রবর হার মানতে রাজি না...যেনো ' আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছি এখন তোমাকে আমার সাথেই প্রেম করতে হবে...' এমন আর কি।।
প্রেমনগর
এই শুনেছ...?
--কি?
এই কলেজটা নাকি
এক প্রেমনগর,
চারদিকে ঘোরে শুধু
প্রেমিক প্রবর!
--যা!
--কি বলছো এসব?!
না- না, সত্যিই
অডিটোরিয়ামের পেছনে যে
কলেজ লাইব্রেরী
সেটাই হচ্ছে
মূল রেজিমেন্ট,
পড়তে কি যাবো
ঢুকতে গেলেই দেখবে
যুগল প্রেমের ডিপার্টমেন্ট।
--মজার ব্যপার তো!
--দেখতে যেতে হয়
যা বলেছ--
কেউ বছর ঘুরেও
পায়না প্রেমের সন্ধান,
আর কেউ দু'বছর পরেই
প্রেম করে বিয়ে,
পেয়ে যায় সন্তান
-- Rubbish!
তৃষিত নয়নে ব্যর্থ প্রেমিক
তাকায় চারদিকে
আলো ঝলোমলো দিন
তারই শোকে হায়
হয়ে যায় ফিঁকে।
--আর কথা পেলে না?
তাই তো বলি প্রেম না ছাই
লেখাপড়া শিকেয়
উঠেছে ভাই
ক্লাস শেষে তাই
তাড়াহুরো করে
পালিয়ে বাড়ি যাই।।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১১ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন