somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মোবাইল কোর্ট কি আসলেই দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কোন ভূমিকা রাখছে???

০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালো টাকার মালিক ছাড়া দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে হয়রান প্রায় সকল ক্রেতাই।এহেন পরিস্থিতিতে ডিজিটাল বাংলাদেশের বর্তমান সরকারের মোবাইল কোর্ট দ্রব্যমূল্যের উর্দ্ধগতিকে নিয়ন্ত্রণ করতে আসলেই কতোটা কার্যকরী ভূমিকা পালন করছে এতোদিন তাতে ভাসা ভাসা ভরসা পেলেও আজ যখন নিজের চোখের সামনে দেখলাম কি হচ্ছে তখন আর ভরসা রাখতে পারছি না। অথচ সংবাদ মাধ্যমে কখনো কখনো দেখা যায় বেশি মূল্য ধরায় বা বিএসটিআই-এর সিল না থাকায় দোকানীকে গুনতে হচ্ছে বেশ বড় অংকের জরিমানা। এহেন খবরে আমরা বাহবা দিতে থাকি। রাজনৈতিক চামুচরা সাধারণের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিতে চায়'দেখ আমাদের সরকার জনগনের সেবায় কতোটা তৎপর?"


বিএসটিআইএর সিল ছাড়া খেঁজুর
আজকে ঢাকা শহরের সুপরিচিত এক মার্কেটে আজকে মোবাইল কোর্ট তার অনুসন্ধানী তৎপরতা প্রদাণকালে এক দোকানী তারাতারি করে নির্দিষ্ট কিছু দ্রব্যের মূল্য প্রদর্শিত তালিকায় লিখছিল বলে কেন আগে লিখা হলো না তাই তাকে ৫০০ (পাঁচশত)টাকা জরিমানা করা হল। এক ক্রেতাকে জিজ্ঞেস করা হলো যে সে কোন দ্রব্য কিনেছে কিনা যেন তাতে মূল্য বেশি ধরা হয়েছে কিনা তা যাচাই করা হয়। কিন্তু আফসোস, ম্যাজিস্ট্রেট সাহেব সেখানেও নিরাশ হলেন। কারণ সেই ক্রেতা তখনও পণ্য কেনা শুরুই করেনি।


প্রদর্শিত মূল্য তালিকা, যা শুধুই প্রহসন
দোকানীর সাথে কথা বলে জানা গেল প্রদর্শিত লিস্টিতে চিনি ৫২ টাকা লিখলেও তা ৫৩ থেকে ৫৫টাকায়ও বিক্রী হচ্ছে। ছোলাবুট লিখা আছে ৮১ টাকা কিন্তু তা বিক্রী হবে ৯০ টাকা দরে। এমন করে প্রদর্শিত প্রতিটি দ্রব্যেরই মূল্য দোকানীরা ক্রেতার কাছ থেকে বেশি নিচ্ছে। জিজ্ঞেস করেছিলাম
"কোন ক্রেতা যদি আপনাদের দাবীকৃত বেশি টাকা না দেয়?"
তখন দোকানী উত্তেজিত হয়ে জবাব দিলো "ঘুরতে ঘুরতে হয়রান হইয়া যাইবো সদাই পাইবো না..."
"আপনতো জিনিস দেখবেন, দুই টাকা লাভের লাইগা কি কেউ ব্যবসা করবো?"
এ প্রসঙ্গে দোকানী বললো যে, সে ছোলাবুট কেজিপ্রতি ৭৯টাকা দরে কিনে এনেছে, তার যাতায়াত খরচ হয়েছে ৫০ টাকা, লেবার খচর ২০টাকা, ঝাড়ানোর সময় প্রায় ১ কেজি বাদ দিতে হয়েছে।
"আপনেরা জিনিস ভালো, পরিস্কার না পাইলে সদাই নিবেন?"
"মোবাইল কোর্ট ওলারা বেকুব"
দোকানী উত্তেজিত ভাবে একের পর এক বলেই যাচ্ছে।
আমি বললাম "যদি কেউ বেশি দামে অনায্যভাবে জিনিস বিক্রিী করে তার চেয়ে তো মোবাইল কোর্টের ভয়ে তবুও ঠিকমতো বেচবে"

তখন সে মুখ বাঁকিয়ে বললো " আরে তাতে আরো লস, কারণ দোকানদার সেই লসের টাকা তুলতে ঠিকই জিনিসপাতিতে দাম ধইরা কাস্টমারের কাছ থেইকা সেই টাকা তুইলা নিব।"

"আর যেই জিনিসের দামে এমন সমস্যা হইবো সেই জিনিসই দোকানে রাখুম না।"

প্রকৃতপক্ষে দ্রব্যমূল্যের ছদ্ম নিয়ন্ত্রণে ঠিকই ভুক্তভোগী হচ্ছে ক্রেতারা।
এর সামাধান কোথায়?????????????????????
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৭
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×