মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্য সকল উপদেষ্টারা কি কিঞ্চিত সমস্যার মধ্যে আছেন? আপনারা সবাই বিজ্ঞ বরেন্য লোক তাহাতে আমরা সাধারণ চাষাভুসা জনগণ কখনোই সন্দেহ পোষন করি নাই। উপদেশ দেয়ার কাজটা আপনাদেরই কিন্তু ইতিহাস বলে যে যত বড়ই উপদেষ্টা হোননা কেন আসল উপদেশ আসে সাধারণ জনগণ হইতে। আপানদের যে উপদেশ কিংবা পরামর্শের প্রয়োজন হইতে পারে আমাদের এই ধরনের ধারণা পোষন করার কারণ হইতেছে আপনাদের কর্মকান্ডে কেমন যেন ছেড়াবেড়া ভাব চলিয়া আসিয়াছে।
জাতির চরম মুহূর্তে আপনারা জাতিকের রক্ষা করার দায়িত্ব নিয়াছেন এবং আমরা সাধরাণ জনগণ অনেক আশা লইয়া অপেক্ষা করিতেছি। কিন্তু ইদানিং আপনাদের সাথে যেন কাহাদের মিল পাই! প্রধান উপদেষ্টা সাহেবের আওয়াজ একটু যেন কমই শুনিতেছি। বেশি চিল্লা চিল্লি করেতিছিলো আপনার লাঠিয়াল সরদার আর উকিল বেটা। লাঠিয়াল সরদার আপনার কথায় উঠা বসার কথা কিন্তু তাঁহার স্পর্ধা দেখিয়া অবাক হইয়াছিলাম। এমন ভাবে কথা বলিতেছিলো যেন লাঠিয়াল সরদার এর উপদেশেই আপনারা চলিতেছেন। তাই যদি হইবে তাহলে আপনি কি উপদেশ দিবেন বুঝিতে পারিনা।
যাহাই হোক কাহার উপদেশে কে চলে তাহার জট খুলিয়া দিলো আপনার উকিল যখন সে বলিলো আসলে লাঠিয়াল সরদার এর হুকুমেই সব কিছু চলিতেছে এবং কথা বুঝিয়া শুনিয়া না বলিলে খবর আছে! কিন্তু তাঁহার কথা শুনিয়া মনে হইলো না যে আপনারা বাধ্য হইয়াই সরদারের কথামত চলিতেছেন। মনে হইলো আপনাদেরকে আমরা জনগণ না লাঠিয়ালরাই নিয়োগ দিয়াছে। আপনারা দুষ্ট লোককে শায়েস্তা করিবেন তা আমরা সবাই চাই কিন্তু আপনাদের কাজে কেমন যেন ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। আপনারা একবার বলেন দুষ্ট লোকদের আমাদের ত্রিসীমানায় থাকিতে দিবেননা তাই আসার সমস্ত পথ বন্ধ করিয়া দিয়াছেন কিংবা শুধু যাওয়ার পথ দিয়া বাহির করিয়া দিবেন আবার বলেন তাঁহাদেরকে বিচারে হাজির হইতে হইবে। আবার বলেন তাঁহাদের যাওয়া আসায় কোন বাধা নাই। উকিল সাহেবের মাথায় কি ঘিলুর অভাব পড়িয়াছে যে তাঁহার সিদ্ধান্ত দুই দিন পর পর বদলাইতে হয়? উকিল আর লাঠিয়াল সরদার যাহাই বলুকনা কেন সব কিছুর দায় দায়িত্ব কিন্তু আপনার উপর প্রধান উপদেষ্টা। তাহারা ভালো করিলে যেমন আপনার ভালো খারাপ করিলেও তেমনি আপনার খারাপ।
যেই কথা দিয়া শুরু করিয়াছিলাম সেই কথায় আসি। বিপদে মাথা রাখিতে হয় ঠান্ডা। কিন্তু মনে হচ্ছে আপনি ইতিহাসের কথাটা ভুলিয়া গিয়াছেন। ইতিহাসে আপানদের স্থান কোথায় হইবে তাহা কিন্ত এই চাষাভুসা জনগণই নির্ধারণ করে। আপনার লাঠিয়াল সরদার যদি মনে করে মাইরের উপরে অসুধ নাই তাহলে সে মোটেও ভুল বলে নাই। ভুলটা হইলো আপনারা যদি মনে করেন জনগণকে মাইরে উপরে রাখিয়া নিজেদের স্বার্থ হাসিল করিবেন তাহা ঠিক না। আর সেই জন্যেই আমাদের উপদেশটা মনে করাইয়া দিতে চাই। মাইরের উপরে অসুধ নাই কথাটা যদি লাঠিয়াল সরদার সহ আপনারা বিশ্বাস করেন তাহলে জানিয়া রাখেন আসল মাইর আসিবে চাষাভুসা সাধারণ জনগণ হইতেই। আমাদের উপদেশ মত চলাটাই হইবে বুদ্ধিমানের কাজ। তা না হইলে ইতিহাসে আপনাদের স্থান নির্ধারন কোথায় হইবে তাহা ইতিহাস হইতেই শিক্ষা লইয়া সময় থাকিতে আপনার দায়িত্ব জনগণের হিতের কথা চিন্তা করিয়া পালন করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




