somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা --- তুমাকে মিস করছি ভীষণ।।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গাইর দোকানে গিয়েছি-- শুনেছি উনি নাকি খাটি গরুর মাংস বিক্রি করেন-- কোন ভেজাল নেই--তারপর ও সন্দেহ হচ্ছিল--- বললাম ' ভাই ৫০০ টাকা বেশি রাখেন ,নির্ভেজাল দিন--- কর্মচারী ফিক করে হেসে দিল--- পানের পিক ফেলে দিয়ে বলল কেন ভাই কি হয়েছে?? বললাম'' যদি বলি লন্ডন থেকেই এসেছি শুধু এই মাংস খাওয়ার জন্যে বিশ্বাস করবেন?? বলল,কি যে বলেন, নেন এগুলো লাগবেনা, নিশ্চিন্তে যান।।

বাসায় আসলাম--- আম্মা আগের মত রান্না বান্নাতে সময় দিতে পারেন না--বার্ধক্যের জীর্ণতায় পেয়ে বসেছে--- বায়না ধরলাম তোমাকেই আজ রাঁধতে হবে-- কি আর করা,বকা ঝকা করে অগত্যা তাই শুরু করলেন-- মুখে মুচকি হাসি -----বলতে লাগলেন "" কেন রে লন্ডনে কি গরুর মাংস নাই , বউমা কি রান্না করেনা?? তাকে তো শিখিয়েই দিয়েছিলাম" --- বলি, তা তো করেই-- সেও তোমার মত করে, কিন্তু তোমার হাতেরটা তো আলাদাই তাই না?? রান্নাঘরের একপাশে চেয়ার টেনে বসে পড়লাম--- আহা-- ধীরে ধীরে মায়ের হাতের শৈল্পিক রান্নার স্পর্শে চারিদিক মৌ মৌ করতে লাগলো-- খিদে পেট চু চু করছিল--- কৈশোরে চলে গেলাম-- গরুর ভুনা রান্না হচ্ছে ---পড়ার টেবিল থেকে উঠে মাঝে মাঝে গিয়ে ঢু মারছি , কখন আম্মা ডাক দিবেন--- দারুচিনি এলাচির কি সুঘ্রাণ ! পড়ায় কি মন বসে !
আম্মাকে বলতে লাগলাম-- জানো আম্মা তোমার হাতের রান্না খাওয়ার জন্যেই এইবার এসেছি--- অতএব নো রেস্ট। আম্মা হাসেন-- বলেন হয়ে গেল টেবিলে গিয়ে বস।।

মোবাইল এ অ্যালার্ম বেজে উঠলো--- উঠে দেখি কোথায় আম্মা কোথায় কি মাংস ভুনা--- জানালার বাইরে লন্ডনের আকাশ-- আমার স্বপ্ন ভাঙ্গার দুঃখে সেও যেন আজ আনমনা।।
আম্মা তোমাকে খুব মিস করছি---ভীষণ।।

এই লিখাটা সব সন্তানদের প্রতি যারা মাকে ছেড়ে বাইরে আছেন অথবা মাকে হারিয়েছেন--- আর সব সন্তানদের কাছেই নিজ নিজ মায়ের রান্নাই সবচেয়ে প্রিয়-- ব্যাপারটা জীনেটিক-- স্রস্টা প্রদত্ত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×