somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

Bangladesh Arts Therapy Association

আমার পরিসংখ্যান

আর্টস থেরাপি
quote icon
বাংলাদেশে শিল্পকলার প্রাতিষ্ঠানিক চর্চার বয়স এখন প্রায় ছয় দশক অতিক্রান্ত। এই সময়ের মাঝে এখানে শিল্পকলার একটি মোটামুটি শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তিভূমি গড়ে উঠেছে। আমাদের দেশের বিশ্বদ্যিালয়ে উচ্চতর শ্রেণীতে চারুকলার পঠন-পাঠন প্রবর্তিত হয়েছে বেশ অনেকদিন। একটি দেশের শিল্পকলার জন্য ষাট বত্‍সর খুব বেশী সময় না হলেও একথা নিদ্বির্ধায় বলা যায় যে, গত ছয় দশক ধরে প্রশিক্ষণ, চর্চা এবং দেশী ও আন্তর্জাতিক প্রদর্শনী ইত্যকার কর্মকান্ডের মাধ্যমে এখানে একটি শৈল্পিক পরিবেশ গড়ে উঠার পঠভূমি তৈরি হয়ছে। কিন্তু শিল্পকলা এখন পর্যন্ত ব্যাপক জনসাধারণের দূরের বস্তু হয়েই আছে । সামাজিক সাংস্কৃতিক চেতনার অনগ্রসরতার কারনে শিল্প সম্পর্কে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি বেশ বিভ্রান্ত। শিল্প যেন এক ভিন্ন জগতের ব্যাপার, সমাজের মূল স্রোতধারার সাথে এর আপাত সম্পর্ক যেন ক্ষীণ ও অস্পষ্ট। অথচ, শিল্পকলা কোন ভূঁইফোর গজিয়ে ওঠা ব্যাপার নয়। মানব সমাজের ইতিহাসের সাথে কলাশিল্পের সম্পর্ক প্রায় অবিচ্ছেদ্য। সভ্যতার উষালগ্নেই আমরা দেখেছি শিল্পকলা গুহামানবদের জীবন-সংগ্রামের অন্যতম প্রধান হাতিয়ার হিসাবে কাজ করেছে। প্রাচীন মিশরীয়দের কাছে শিল্পকলা ছিলো পারলৌকিক সাফল্যের চাবিকাঠি। মধ্যযুগীয় ধর্মীয় সমাজ ব্যবস্থায় শিল্পকলা ধর্মীয় প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে ভারতীয় ঐতিহ্যে ইহলৌকিক নির্বাণ লাভের প্রয়োজনে ধর্মীয় কর্মকান্ডের অঙ্গ হয়েছে শিল্পকলা। প্রাগৈতিহাসিক কাল থেকে যুগে যুগে বিভিন্ন প্রয়োজনে ও পরিস্থিতিতে মানুষের সমাজের রূপ যেমন পাল্টেছে, সভ্যতার অঙ্গ হিসেবে শিল্পকলাও স্বাভাবিক নিয়মে নিজস্ব চরিত্র আর বৈশিষ্ট্য পেয়েছে। মানব প্রকৃতির আদিম প্রবৃত্তিগুলির খুব একটা পরিবর্তন না হলেও পরিবর্তিত সমাজে শিল্প ও শিল্পবোধ সম্পর্কে মানুষের ধ্যান-ধারণা চিন্তা-চেতনার পরিবর্তন লক্ষ্য করা যায়। শিল্প সম্পর্কে সনাতনী ধ্যান-ধারণাও বদলে গেছে অনেক।
আধুনিক কালে শিল্পের রসাস্বাদন আর গুণাগুন বিচারের ক্ষেত্রে সমাজের সাথে এক জটিল সম্পর্ক তৈরী করেছে। বিশেষ করে তৃতীয় বিশ্বের অনুন্নত ও উন্নয়নকামী দেশগুলিতে, যেখানে শিক্ষার মান অনেকক্ষেত্রে সর্বনিম্ন পর্যায়ে। বিপরীত ভাবে বলতে গেলে উন্নত ও অগ্রসরমান দেশগুলোতে শিল্পকলা বিগত পাঁচশত বছর ধরে বিকশিত হয়েছে তার নিজস্ব শিল্পান্দোলনের মধ্যে দিয়ে; যা ছিলো উক্ত দেশ-কালের আর্থ-সামাজিক ও রাজনৈতিক সমাজ জীবনের বৈপ্লবিক পরিবর্তনের হাতিয়ার। বর্তমানেও এই উন্নত ও অগ্রসরমান দেশগুলোতে শিল্পকলা তার বহুমাত্রিক স্বরূপ নির্মাণে তাত্ত্বিক ও ব্যবহারিক ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। যার ফলশ্রুতে শিল্পকলা তার নন্দনতত্ত্ব নিয়ে শুধুমাত্র সামাজের সংখ্যালঘিষ্ঠের কাছেই নেই বরং ব্যাপক জনসাধারণের কাছে এখন তা নিত্য প্রাসংগিক।
এ প্রসঙ্গেই আমরা উন্নত ও অগ্রসরমান দেশগুলোতে চিকিত্‍সা সেবায় শিল্পকলার বহু প্রচলিত তাত্ত্বিক ও ব্যবহারিক ভূমিকার কথা আলোচনা করতে পারি, যেখানে শিল্পকলা মানুষের মৌলিক প্রয়োজনে অপরিহার্য এক গুরুত্ব বহন করে চলেছে তার সুকুমার নান্দনিকতায়।
যেহেতু বাংলাদেশ একটি অনুন্নত ও উন্নয়কামী দেশ এবং সামাজিক, সাংস্কৃতিক চেতনার অনগ্রসরতার কারণে শিল্প সম্পর্কে যেহেতু আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি বেশ বিভ্রান্ত এবং সামাজের মূল স্রোতধারার সাথে শিল্পকলার আপাত সম্পর্ক যেহেতু ক্ষীণ ও অস্পষ্ট, সুতরাং বর্তমান সমাজ ব্যবস্থায় শিল্পকলা ও শিল্পবোধ সম্পর্কে মানুষের ধারণার আমূল পরিবর্তন ঘটাতে, আমাদের মৌলিক প্রয়োজনীয় স্বাস্থ্য খাতের চিকিত্‍সা সেবায় শিল্পকলার তাত্ত্বিক ও ব্যবহারিক গুরুত্বের স্বরূপ নির্ণয় অপরিহার্য। যার প্রায়োগিকতায় বাংলাদেশের মত একটি উন্নায়নকামী দেশে, যেখানে শিল্পকলা ব্যাপক জনসাধারণের নিকট “দূরের বস্তু”, সেখানে শিল্পকলা তার বহুমাত্রিকতা নির্মাণে নিত্য প্রাসঙ্গিকতায় অধিষ্ঠিত হবে নিঃসন্দেহে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

স্পিচ থেরাপি : কথা বলুন প্রাণখুলে

লিখেছেন আর্টস থেরাপি, ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৪৫

মোবাইল কোম্পানিগুলো নিত্যনতুন অফার নিয়ে ক্রেতার সামনে হাজির হচ্ছে। উদ্দেশ্য একটাই স্বল্পমূল্যে বেশি কথা বলার সুযোগ করে দেয়া। কিন্তু যে জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী বা বিভিন্ন রোগের কারণে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, বেশি কথা বলার যুগে তার অবস্থাটা একবার ভেবে দেখুন। তোতলানো, অসপষ্ট উচ্চারণ, ঠোঁটকাটা বা তালুকাটা, টাং টাই বা আটকানো... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮২৬৫ বার পঠিত     ৩ like!

ক্রিয়েটিভিটি ভিএস ম্যাডনেস !!!

লিখেছেন আর্টস থেরাপি, ০৮ ই জুন, ২০১২ রাত ১১:১১

Woods and Undergrowth ,1887 , Vincent Van Gogh





প্রতিভাবানরা একটু 'পাগল'ই হন !



ভার্জিনিয়া উলফ, জন কিটস, এমিলি ডিকেন্স, অ্যাডগার এলেন পো, ভিনসেন্ট ভ্যান গঘের মতো বিশ্বখ্যাত কবি-সাহিত্যিক-চিত্রশিল্পীরা সবাই আসলে 'পাগল' ছিলেন। এ কথা হয়তো আপনাদের অনেকেরই বিশ্বাস হচ্ছে না। কিন্তু ওয়ার্ল্ড সায়েন্স ফেস্টিভ্যালে গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, জিনিয়াস বা প্রতিভাবান কিংবা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     ০ like!

সামাজিক অপরাধ , বিষন্নতা ও আর্টস থেরাপি

লিখেছেন আর্টস থেরাপি, ২২ শে মে, ২০১২ বিকাল ৫:৩৪

বাবা কিংবা মা হত্যা করছে তার নবজাতকে। দাম্পত্য কলহের জের ধরে হত্যার শিকার হচ্ছে স্ত্রী-সন্তান। পরকীয়া রূপ নিয়েছে বিষবৃক্ষে। টাকার জন্য মাদকাসক্ত খুন করছে প্রিয়জনকে। এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী খুন করছে একে অপরকে ....... সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা এগুলো। এখন আর সন্ত্রাসীর হাতে নয়, পরিবারের আপনজনের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৪১ বার পঠিত     ১ like!

বিষন্নতা ও আর্টস থেরাপি - ০২

লিখেছেন আর্টস থেরাপি, ১৫ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫২

বিষন্নতা ও তার সামাজিক কারণ :

জীবন ও পারিপার্শ্বিক নানা কারণে উদ্ভূত মানসিক চাপ বিষন্নতার জন্য দায়ী । সহজভাবে বলতে গেলে, জীবনের নানা ঘাত-প্রতিঘাত হতে উদ্ভূত মানসিক চাপের কারণেই বিষন্নতার সৃষ্টি হয়। আবার কেউ কেউ মনে করেন, এই মানসিক চাপ বিষন্নতার ওপর তেমন কোনো প্রভাব ফেলে না। গবেষকরা দেখেছেন, কোনো শিশু... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩২২ বার পঠিত     ০ like!

বিষন্নতা ও আর্টস থেরাপি - ০১

লিখেছেন আর্টস থেরাপি, ১৪ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:২৬

গর্ভকালীন বিষণ্নতা :

সাধারণত একজন নারী গর্ভবতী থাকাকালীন ও সন্তান প্রসবের দিন থেকে এক বছরের মধ্যে বিষণ্নতায় আক্রান্ত হয়ে থাকে। প্রসব-পরবর্তী বিষণ্নতার কারণ হিসেবে হরমোনের তারতম্যেকে দায়ী করা হয় । গর্ভকালীন মেয়েদের হরমোন এস্ট্রোজেন, প্রজেস্টোরেন উচ্চমাত্রায় থাকে। অতি তাড়াতাড়ি হরমোন বেড়ে যাওয়ায় হতাশায় ভোগে তারা। আবার সন্তান প্রসবের পর ২৪... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     ০ like!

বাংলাদেশে শিল্প চিকিত্সার (Arts Therapy) অতিজরুরী ক্ষেত্র সমূহ :

লিখেছেন আর্টস থেরাপি, ০৮ ই মে, ২০১২ সকাল ১০:২৭





বাংলাদেশে অবস্থিত বিভিন্ন -

* অটিজম সংস্থা;

* শিশু-নারী-পুরুষ পূণর্বাসন কেন্দ্র;

* জেলখানা ও শোধনাগার;

* উন্মাদ চিকিত্‍সালয় ও হাসপাতাল; ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     ০ like!

শিল্প চিকিত্সা (Arts Therapy) কী

লিখেছেন আর্টস থেরাপি, ২৭ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৩





চিকিত্‍সা অভিধান (Medical Dictionary) অনুযায়ী শিল্প চিকিত্‍সার (Arts Therapy) সংজ্ঞা হলো- শিল্প চিকিত্‍সা, যাকে কখন কখন বলা হয় সৃজনশীল শিল্প চিকিত্‍সা(Creative Arts Therapy) বা অভিব্যক্তিবাদী শিল্প চিকিত্‍সা (Expressive Arts Therapy), যা মানুষকে উত্‍সাহিত করে তার আবেগকে বুঝতে ও প্রকাশ করতে, শিল্পসম্মত ও সৃজনশীল প্রক্রিয়ার মাধ্যমে।শিল্প চিকিত্‍সা ব্যবস্থায় শিল্প... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩১৭ বার পঠিত     ০ like!

বাংলাদেশে শিল্প চিকিত্সা (Arts Therapy) : শিল্প ও চিকিত্সায় এক নতুন মাত্রা

লিখেছেন আর্টস থেরাপি, ২৩ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪১

বাংলাদেশে শিল্পকলার প্রাতিষ্ঠানিক চর্চার বয়স এখন প্রায় ছয় দশক অতিক্রান্ত। এই সময়ের মাঝে এখানে শিল্পকলার একটি মোটামুটি শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তিভূমি গড়ে উঠেছে। আমাদের দেশের বিশ্বদ্যিালয়ে উচ্চতর শ্রেণীতে চারুকলার পঠন-পাঠন প্রবর্তিত হয়েছে বেশ অনেকদিন। একটি দেশের শিল্পকলার জন্য ষাট বত্‍সর খুব বেশী সময় না হলেও একথা নিদ্বির্ধায় বলা যায় যে, গত... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৫০ বার পঠিত     ০ like!

Arts Therapy শব্দগুচ্ছের ইতিহাস :

লিখেছেন আর্টস থেরাপি, ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৭

১৭৯০ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে ফ্রান্সে সর্বপ্রথম মনোবৈকল্য উপশমের লক্ষ্যে একটি প্রতিষ্ঠান তৈরী করা হয় যেখানে চিকিত্‍সা প্রক্রিয়া ছিলো নৈতিক চিকিত্‍সা পদ্ধতির ভিত্তিতে। ১৯৪০ সালের দিকে শিল্প চিকিত্‍সা একটি আলাদা ক্ষেত্র হিসেবে বিকশিত হয়। ১৯৭০ থেকে ১৯৮০ সাল- এ সময়ে শিল্প চিকিত্‍সা উল্লেখযোগ্যভাবে প্রতিষ্ঠা পায় চিকিত্‍সা সেবা পরিমন্ডলে। এ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৪৫ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৩৫৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ