চিকিত্সা অভিধান (Medical Dictionary) অনুযায়ী শিল্প চিকিত্সার (Arts Therapy) সংজ্ঞা হলো- শিল্প চিকিত্সা, যাকে কখন কখন বলা হয় সৃজনশীল শিল্প চিকিত্সা(Creative Arts Therapy) বা অভিব্যক্তিবাদী শিল্প চিকিত্সা (Expressive Arts Therapy), যা মানুষকে উত্সাহিত করে তার আবেগকে বুঝতে ও প্রকাশ করতে, শিল্পসম্মত ও সৃজনশীল প্রক্রিয়ার মাধ্যমে।শিল্প চিকিত্সা ব্যবস্থায় শিল্প চিকিত্সক রোগীকে সমালোচনামূলক সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির মাধ্যমে তার আবেগ, চিন্তা, অনুভূতি উপলদ্ধ করতে সহায়তা করেন।এই চিকিত্সা পদ্ধতিতে একজন রোগী তার মানসিক সংকট অথবা তার আবেগজনিত সংকট থেকে সবচেয়ে সফল ভাবে মুক্ত হতে পারেন নিজেকে নতুন করে আবিষ্কারের মাধ্যমে। যাকে আবেগের নিষ্ক্রমন (Emotional Catharsis) বলে অভিহিত করা যায়। এছাড়াও উচ্চরক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন, শরীর ও মনের উচ্চচাপ, অনিদ্রা ও বিষণ্নতার মত ক্ষতিকারক দীর্ঘমেয়াদী সমস্যা হতে এ পদ্ধতি দ্বারা কার্যকরীভাবে চাপমুক্ত ও উপশম সম্ভব।
এই চিকিত্সা শারীরবৃত্তীয় অন্যান্য দীর্ঘমেয়াদী সমস্যা, যেমন-রাগ, বিরক্তিভাব ইত্যাদি উপশমে এবং যে কোন ধরণের শারীরিক পূণর্বাসনে (Physical Rehabilitation) কার্যকরী। উপরন্ত প্রশমন সেবা কেন্দ্র (Palliative Care Center), বাড়ির বাইরে নিজের বাড়ি (Home away from home) ইত্যাদি কার্যক্রমে মৃত্যু পথযাত্রী রোগীদের ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব। অটিস্টিক শিশু, পূণর্বাসিত শিশু-নারী-পুরুষ, জেলখানার কয়েদী, উন্মাদ, মাদকাসক্ত ইত্যাদি পর্যায়েও শিল্প চিকিত্সা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক। শিশু সহায়তাকারী বিদ্যালয়, শিল্পকলা শিক্ষালয়, চিকিত্সা মহাবিদ্যালয়, বিভিন্ন হাসপাতাল ইত্যাদিতে শিল্পকলা চিকিত্সা সম্পর্কিত প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট অঙ্গনে মেধা বিকাশ, সচেতনতা বৃদ্ধিসহ সার্বিক মান উন্নয়ন সম্ভব।শিল্প চিকিত্সার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, এর মাধ্যমে একজন ব্যক্তি তার আত্ম-আবিষ্কার (Self-discovery), ব্যক্তিগত পূর্ণতা (Personal Fulfillment) ও আত্ম-ক্ষমতায়নে (Self-Empowerment) কার্যকারীভাবে সফল হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



