স্পিচ থেরাপি : কথা বলুন প্রাণখুলে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মোবাইল কোম্পানিগুলো নিত্যনতুন অফার নিয়ে ক্রেতার সামনে হাজির হচ্ছে। উদ্দেশ্য একটাই স্বল্পমূল্যে বেশি কথা বলার সুযোগ করে দেয়া। কিন্তু যে জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী বা বিভিন্ন রোগের কারণে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, বেশি কথা বলার যুগে তার অবস্থাটা একবার ভেবে দেখুন। তোতলানো, অসপষ্ট উচ্চারণ, ঠোঁটকাটা বা তালুকাটা, টাং টাই বা আটকানো জিহ্বা, প্যারালাইসিসজনিত কথা বলতে সমস্যা ইত্যাদি নানা কারণে অনেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। আমাদের পরিবারের কোনো সদস্য কিংবা প্রতিবেশী কেউ না কেউ এমন সমস্যায় ভুগছেন। মনে আছে বহুল প্রচারিত সেই বিজ্ঞাপনটির কথা? স্কুলের সহপাঠীরা তোতলানোর কারণে ছেলেটিকে নিয়ে উপহাস করছে। অথচ একটি ডিটারজেন্ট পাউডারে ধোয়া কাপড় গায়ে দেয়ার কারণে সে দিব্যি স্বাভাবিকভাবে কবিতা পড়ছে। ওসব বিজ্ঞাপনেই সম্ভব, বাস্তবে নয়। আশার কথা হচ্ছে, এসব রোগীকে স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ এনে দিয়েছে স্পিচ থেরাপি।
স্পিচ থেরাপি কি :
স্পিচ থেরাপি হচ্ছে বিশেষ এক ধরনের চিকিৎসার ব্যবস্থা, যার সাহায্যে কথা বলতে অক্ষম অথবা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না এমন রোগীদের চিকিৎসা করা হয়। তোতলামি, শিশুদের দেরিতে কথা বলা, কানে কম শোনাজনিত কথা বলার সমস্যা ইত্যাদি নানা কারণে যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, তাদের প্রাণখুলে কথা বলার সুযোগ এনে দিয়েছে স্পিচ থেরাপি। দাঁত, জিহ্বা, তালু, ভোকালকর্ড ইত্যাদি অঙ্গের সমিমলনে আমরা কথা বলি। এর যে কোনোটির সামান্য সমস্যা হলে স্বাভাবিক কথা বলা সম্ভব হয় না। সিপচ থেরাপিস্টরা তাই বাকপ্রতিবন্ধীদের কিছু কায়দা-কানুন শিখিয়ে দেন ও চর্চা করান। প্রয়োজনে তারা অপারেশনের সহায়তা নেন।
শিশুর দেরিতে কথা বলা :
স্পিচ থেরাপিস্টদের মতে, শিশু প্রথম বছর একটি শব্দ, দ্বিতীয় বছর দুটি শব্দ এবং তৃতীয় বছর পুরো বাক্য বলতে পারবে। এর ব্যতিক্রম হওয়া মানেই শিশু কোনো না কোনো সমস্যায় ভুগছে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। শিশু বড় হলে সমস্যাটি ঠিক হয়ে যাবে এমন ভাবনা ঠিক নয়।
জিহ্বা আটকানো বা টাং টাই :
কোনো কোনো শিশুর ক্ষেত্রে জিহ্বা সামনের দিকে টাইয়ের মতো পাতলা মাংস দিয়ে মুখ গহ্বরের সঙ্গে লেগে থাকে। ফলে জিহ্বা স্বাভাবিকভাবে নড়াচড়া করে না। এ ধরনের সমস্যাকে টাং টাই বলে। টাই স্মার্টনেসের প্রতীক হলেও জিহ্বার টাই মোটেও সুখকর নয়। এ ধরনের সমস্যা হলে বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে। অপারেশন পরবর্তী সময় স্পিচ থেরাপিস্টদের সহায়তা নেয়া হয়। ফলে শিশু স্বাভাবিকভাবে কথা বলতে পারে।
তোতলামি :
তোতলামি সমস্যা সব দেশেই আছে। তবে এ ধরনের রোগীদের জন্য সরাসরি চিকিৎসা ব্যবস্থা পৃথিবীর কোথাও গড়ে ওঠেনি। তোতলামির সঠিক কারণ না থাকলেও প্রায়ই দেখা যায় অতিরিক্ত টেনশন, কথা বলতে গিয়ে নার্ভাস হওয়া, দ্রুত কথা বলার চেষ্টা করা, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি কারণে অনেকে তোতলায়। স্পিচ থেরাপিস্টদের সহায়তায় ৫-৬ মাসে এ ধরনের রোগীরা প্রায় সুস্থ হয়ে ওঠে।
উচ্চারণগত সমস্যা :
অনেক শিশু আছে যারা বাংলা বর্ণমালাগুলো শুদ্ধরূপে উচ্চারণ করতে পারে না। যেমন ‘ত’ কে সর্বদা ‘প’ উচ্চারণ করা, ‘ল’ কে ‘ড’ উচ্চারণ করা ইত্যাদি। এসব শিশু স্পিচ থেরাপিস্টদের সহায়তায় খুব দ্রুত স্বাভাবিকভাবে কথা বলতে পারে।
ঠোঁট বা তালু কাটাজনিত কথা বলার সমস্যা :
আজকাল প্লাস্টিক সার্জারির কল্যাণে ঠোঁট কাটা বা তালু কাটা রোগীরা স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছেন। কিন্তু সমস্যা দেখা যায় অপারেশন পরবর্তী সময়ে কথা বলতে গেলে, কেননা ঠোঁট বা তালু কাটা থাকার কারণে তারা স্বাভাবিকভাবে কথা বলতে অভ্যস্ত থাকে না। তাই অপারেশন পরবর্তী সময়ে স্পিচ থেরাপিস্টদের সহায়তা নিলে এ ধরনের সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা যায়।
স্ট্রোক-পরবর্তী কথা বলার সমস্যা :
স্ট্রোকের কারণে দেহের বিভিন্ন অংশের মতো জিহ্বাও প্যারালাইজড হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব হয় না। এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে স্পিচ থেরাপিস্টদের সাহায্য দরকার।
কম শোনাজনিত :
কথা বলার সমস্যাঅনেক রোগী আছে যারা কানে কম শোনার কারণে ঠিকমতো কথা বলতে পারেন না। হেয়ারিং এইডসের (কানে শোনার যন্ত্র) মাধ্যমে এসব রোগীর শোনার ব্যবস্থা করা গেলেও বিড়ম্বনা দেখা দেয় কথা বলার ক্ষেত্রে। স্পিচ থেরাপিস্টরা সহজেই এ ধরনের সমস্যা দূর করতে পারেন। এছাড়াও কণ্ঠস্বর পরিবর্তন, ফ্যাঁসফ্যাঁসে কথা বলা, নাকি সুরে কথা বলা ইত্যাদি সমস্যা দূরীকরণে স্পিচ থেরাপিস্টদের জুড়ি নেই।
কোথায় যোগাযোগ করবেন :
মহাখালীতে অবস্থিত সাহিক (ঝধযরপ) থেকে শুরু করে বিভিন্ন এনজিও এ ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে। পাশাপাশি বিএসএমএমইউতে (সাবেক পিজি হাসপাতাল) কম খরচে এ ধরনের চিকিৎসা সেবা দেয়া হয়। সরাসরি নাক-কান-গলা বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ সেন্টারে দেশ-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত চারজন স্পিচ থেরাপিস্ট রোগীদের সেবা দিয়ে থাকেন। সপ্তাহে ৬ দিন (শনি থেকে বৃহসপতিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এখানে রোগী দেখা হয়। এখানে প্রথমবার সাক্ষাতের সময় ১০০ টাকা এবং পরবর্তী প্রতি সেশনে ৫০ টাকা করে নেয়া হয়। উল্লেখ্য, সমস্যাভেদে চিকিৎসার জন্য ৫-৬টি সেশনই যথেষ্ট। তাই প্রয়োজনে যে কেউ বিএসএমএমইউর পুরানো টিনশেড আউটডোরের ২৭ নাম্বার কক্ষে এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন।
মনীষীরা বলেন, সুন্দর করে কথা বলা নাকি একটি আর্ট। আর এ আর্ট আয়ত্তে থাকলে সহজেই মানুষকে আপন করা যায়।
( ডা. সাকলায়েন রাসেল ; মাসিক মনোজগত ; ২৬ নভেম্বর , ২০০৬ )
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।