মেঘ তৃষ্ণা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশভাঙ্গা বৃষ্টি হোক
চাইছে কিছু তুচ্ছ লোক
তাদের কাছে পাঠাও মেঘ অযুত জলকনা
অমৃতের ধারায় স্নান
করতে থাক ক্ষতস্থান
ব্যান্ডেজের গভীরে যাক তুমুল যন্ত্রণা
সে মেঘগুলো ভিজিয়ে দিক
আগুনলাগা দিগ্বিদিক
খান্ডবের জ্বলতে থাকা বৈধ দাবানলও
থমকে যাক কিছুক্ষণ
যৌথ সব মৃত্যুপণ
এবার তুমি নিবিড় চোখ জীবনকথা বলো
এখন সব যুদ্ধদিন
কেমন যেন সন্ধিহীন
বেঁচে থেকেও করতে হয় মরে যাবার ভান
বাতাস খুব টালমাটাল
আগুনে যায় আয়ুষ্কাল
জলের কাছে তোমাকে তাই করেছি সন্ধান
সে খোঁজটুকু সহজ নয়
ঠিকানা ভুল সবসময়
পাগল সব তীব্রজল মাটিতে কাটে সিঁদ
নিয়েছ প্রাণ বলব তাও
তোমার কাছে থাকতে দাও
জীবনটাকে বদলে করো জলজ উদ্ভিদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন