সময়তরণী
১৭ ই জুন, ২০১০ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের সময়তরণী
কখন ছাড়বে কিছু জানা গেল?
সে কী কথা,খবরই করো নি!
এতক্ষণ হয়ে গেল ...
কারা সহযাত্রী হবে?
সন্ধান নাও আশেপাশে
সবেতো সকাল ছ’টা
এরই মাঝে ভানুচ্ছটা গেছে মধ্যাকাশে!
মহাকাশ বিকিরণে হয়তো বা পুড়ে যাবে পিঠ।
তুমিই তো চেয়েছিলে
খোলামেলা জানালার সিট।
অনেকদূরের পথ
তৃষ্ণা পাবে, সাথে জল নিও।
আর শোনো, যা যা খুব প্রিয়
সে’রকম স্বাদু স্মৃতিকণা, দু’একটা নিতে পারো।
আর,
কিছুটি নেবেনা সাথে;
এ’রকমই নিয়ম যাবার।
যাবতীয় আপ্তবাক্য লেখা আছে নিয়মাবলীতে
কোনও ভুল ঘটিয়ো না ...
আগ্রহ রেখো শিখে নিতে।
সামনে নতুন দিন
পথশেষে যে উপনিবেশ
সেখানে যা করনীয়, যাত্রাপথে শিখে যাবে বেশ।
আরও বলি শোনো,
যাত্রাশুরুর আগে ... মনে করে ... চেক কোরো ফুয়েল মিটার
জেনে নেওয়া খুব দরকার
সে কথা জেনেছো কিনা,
জানলেও জানো কতখানি
আসল কথাটা হল
এ'সফরে তুমিই জ্বালানি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন