আমার খুব ইচ্ছা ছিল যে
আমি ওকে একজন আত্ন-নির্ভরশীল নারী করে তুলব
ওর কোনো দুঃখ কষ্ট হলে
আমরা একসাথে মোকাবেলা করব
ওর প্রতিটি হাতের নকশায়
এক একটি স্বপ্ন বুনব যা দেখে সবাই মুগ্ধ হবে
ওর মা চলে যাওয়ার সময় আমাকে বলেছিল
"আমার মেয়েকে দেখে রেখ"।
চেয়েছিলাম ওর প্রতিটি কদমে
আমি ওর পাশে থাকব
ওর অসহায় মূহূর্তে থাকতে চেয়েছিলাম ওর পাশে
কিন্তু ও হতে দেয়নি
জানি না কি ভুল ছিল আমার?
হয়ত ওকে বেশি আপন
করতে চেয়েছিলাম
আমি আজও জানতে পারি নি
কেন আমাকে ও দূরে সরিয়ে দিল এভাবে?
অথচ স্কুলে আমার কিছু হলে
ও এগিয়ে আসত
শয়তানি, ফাজলামি, তর্ক সবকিছু
একসাথেই করতাম
আমাকে কেউ কিছু বললে
ও শাসিয়ে আসত
অথচ একবার ও আমাকে জানালো না
ওর ভাবীর অত্যাচারের কথা
আমি জানতে পারতাম তারপর দিন সকালে
যখন ও বাড়ি ছেড়ে চলে যেত
ওর ছোট বোন আমাকে ভোরে উঠিয়ে বলত
"বড় আপুকি আপনাদের বাসায়?"
৩-৪ দিন পর খবর পেতাম যে
ওকে ফুপুর বাসায় পাওয়া গেছে
খুব কষ্ট পেয়েছিলাম ওইদিন
যে আমি পর হয়ে গেছি ওর জন্য
আমার খুব রাগ লেগেছিল যে
ও কি একটুও আমাকে জানানোর প্রয়োজন বোধ করল না?
ওর ভাইরা ওকে পড়াতে চাইছিল না
আমি ওকে তাও পড়ালেখার ব্যবস্থা করে দেই
কিন্তু ও আমাকে এমনভাবেই পর করল
যে ওর বাবার মৃত্যু সংবাদটা ও আমাকে দিল না
এই ঈদের পর দিন শুনলাম ওর বিয়ে ঠিক হয়েছে
এটাও আমি জানলাম আরেক জনের কাছে
আমি কি এতই পর ছিলাম
যে ও আমার সাথে এমন করল?
অথচ স্কুল থেকে ও আমাকে সবসময় সাহায্য করত
আমার রোলের পর ওর রোল থাকত
ও কোনো কিছু খাওয়ার আগে আমাকে দিয়ে খেত
কেউ আমাকে কিছু বলার সাহস পেত না
তাহলে কেন আমি পর হলাম?
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।