
বৃষ্টি মানে বুকের ভেতর জমাট বাঁধা ব্যাথা
বৃষ্টি মানেই তোমার প্রতি আমার আকুলতা।
বৃষ্টি মানে স্মৃতির তোরণ উদম করে দেখা
বৃষ্টি মানেই চোখের কবাট বন্ধ করে রাখা।
বৃষ্টি মানে ভিজছে পাখি,ভিজছে গাছের পাতা
বৃষ্টি মানেই সবার হাতে রঙিন কিছু ছাতা ।
বৃষ্টি মানে বিকেল হলেই সন্ধ্যে নেমে আসা
বৃষ্টি মানেই গাছের ডালে ভিজছে পাখির বাসা।
বৃষ্টি মানে চাইছি খেতে খিচুরি, ঝালমুড়ি
বৃষ্টি মানেই মেঘের সাথে রোদের ভীষণ আড়ি।
বৃষ্টি মানে ভিজছ তুমি,ভিজছে তোমার মন
বৃষ্টি মানেই চাইছো তুমি গভীর আলিঙ্গন ।।
০১/০৮/২০১৫,সন্ধ্যা-৬.৩০ মিনিট।
অসীম অম্বর
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


