“কবি ও কবিতা”
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল বিকেলে তোমাকে দেখলাম
আমার শরীর-মন দুটোই খারাপ ছিলো
তাই ডাকিনি;
বেশ প্রাণবন্ত আর সজীব লাগছিলো তোমায়-
পুরো অবয়ব জুড়ে ছিল গোধূলির স্নিগ্ধতা,
কবি মুগ্ধ না হয়ে পারেনি।
সে কী মায়া,সে কী পবিত্রতা-
গোধূলির আলো তার কাছে হার মেনে গেলো,
কবির মনটা আরও খারাপ হতে থাকলো......
কবির ইচ্ছে করছিলো সদ্য গাছ থেকে তোলা
একগুচ্ছ আধফোঁটা বেলী ফুলের মালা জড়ায়
তোমার খোঁপায়।
কিন্তু পরাতে গেলে যদি মালার সূতো ছিঁড়ে যায়
তাই সে কাছে যায়নি;
দুর থেকেই দেখেছে তাঁকে
আর মনে মনে বলেছে-
সুন্দর তুমি আরও সুন্দর হও,
সুরভী ছড়াও আমার প্রিয় হাস্নেহেনার মত
গভীর নিশীথে।
নিশীর বাতাসে আমার দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ুক
গহীন অন্ধকারে।
অন্ধকার গ্রাস করুক আমার মৃত্যুকে,
কেননা আমি বাঁচতে চাই আরও দীর্ঘকাল-
দেখতে চাই সময় কতটা নির্দয় হতে পারে;
তোমার প্রগাঢ় চাহনির নিষ্ঠুরতায়,
তোমার চোখের বিশ্বাসের ছায়ায়,
তোমার হাতের মৃদু স্পর্শে।
হেঁটে যেতে চাই সোজা দীর্ঘ একটি পথ ধরে
যে পথের এক প্রান্ত থেকে স্পর্শ করে চলেছে
তোমার মায়াবী চোখের চাহনি.........
আর আমার অস্তিত্ব বিলীন হবে দিগন্তে ।।
(বিঃদ্রঃ কবিতাটি আমার প্রিয় বন্ধু সাদিয়া মেহেজাবিনকে উৎসর্গ করলাম।)
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুন
লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন