somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আর আমি

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সময় শান্তির খোঁজে মানুষ সারা পথ উজার করেও, শান্তি পায় না। আর আমি সেই শান্তি খুঁজে পেয়েছি তোমাতে, তাই চাই না এই শান্তি হারাতে।

পৃথিবী জুড়ে সততার বুলি আওড়ানোর মতো লোক অসংখ্যা পাওয়া যায়, কিন্তু আসলেই কি সৎ মানুষের সংখ্যা এতো বেশি!! বরঞ্চ বাস্তবে হিসাবটা ভিন্ন, সততার বুলি আওড়ালেও সবাই সৎ না। আমিও সৎ না, কারণে অকারণে নিজের সততা দেখাতে পারি নাই। তারপরও আমি চাই, আমি কোনো মানুষের কাছে নিজের সততা প্রকাশ করি। সেই মানুষটা আর কেউ না, তুমি। আর সেই তোমার কাছে আমি আমার সততার প্রমাণ দিয়ে নিজের মনকে প্রশান্তি দিতে পারি।

বিশ্বাস মানে হলো আস্থা, ভরসা। এই বিশ্বাস, আস্থা কিংবা ভরসা ছাড়া জীবনের চলা মুশকিল। আমার প্রতি তোমার বিশ্বাস কিংবা ভরসা বাস্তবিক অর্থে কতটুকু সেটা তুমি ভালো বলতে পারবে। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার প্রতি তোমার বিশ্বাস, আস্থা এবং ভরসা কোনটাই হারাতে চাই না। আর তোমার প্রতি আমার বিশ্বাস, আস্থা এবং ভরসা কোনটারই কমতে নেই। আশা করি এই বিশ্বাস আর আস্থা নিয়ে আমরা আামাদের স্বপ্নের জীবন কাটিয়ে দিতে পারবো।

বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসা তোমার প্রতি কতোটা কাজ করে তা প্রকাশ করার ক্ষমতা আমার নেই। শুধু বলতে চাই, ভালোবাসি তোমাকে আর আমৃত্যূ ভালোবাসতে চাই।

সম্পর্ক জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক জিনিসগুলোর একটি। আমাদের এই সম্পর্ক গড়ে তোলার সম্পূর্ণ অবদান তোমার, যার জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ। অনেক ত্যাগ-তীক্ষিকা করে আমাদের এই সম্পর্ক। ভালোবাসা দিয়ে জয় করতে চাই সকল বাঁধা। তাই জীবনের শত বাঁধা বিপর্যয় কাটিয়ে এটিকে টিকিয়ে রাখা আমার দায়িত্ব। সম্পর্ক যাতে আরো সুন্দর হয় এবং আমাদের জীবনের প্রতিটি দিনকে আরো সুন্দরময় করে তোলার সর্বোচ্চ চেষ্টা করবো।

প্রতিটা মানুষের জীবনে শখ থাকেই, তোমারও তেমন আছে। আমি জানি আমি খারাপ কাজ করেছি তোমার শখ পূরণের বাধাঁ দিয়ে, আমাকে ক্ষমা করে দিয়ো অনুগ্রহ করে। এর শখ না পূরণের শাস্তি দিও এই অধমকে। অনুগ্রহ করে ঐ বিষয় বাদে তোমার শখ পূরণের সর্বোচ্চ চেষ্টা করবো।

পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে তোমাকে অগ্রধিকার দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় ব্যর্থ হয়েছি। অগ্রাধিকার পাওয়া তোমার অধিকার, তাই বর্তমানে এবং আগামীতে এই অধিকার প্রাপ্তির সর্বোচ্চ প্রচেষ্টা আমার থাকবে।

চাই না কখনো দুঃখ দিতে কিন্তু তারপরও আমি বারবার দুঃখিত বলতে চাই। কারণ-অকারণে দুঃখিত কিংবা সরি বলতে চাই। তোমার কাছে আমার দুঃখ প্রকাশে আমার লাজ-লজ্জার কিছু নেই।

তোমার প্রতি আমার দায়িত্ব বা রেস্পন্সিবিলিটি পালনে কোনো কমতি রাখতে চাই না। আমার জীবনের শ্বাস-প্রশ্বাসের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার প্রতি আমি আমার দায়িত্ব পালন করে যেতে চাই।

আমি আমার জীবনের সবকিছু দিয়ে তোমাকে আঁকড়ে রাখতে চাই। ফলাফলের দিকে না তাকিয়ে আমার সর্বোচ্চ দিতে চাই। যদি এক হতে পারি তবে আল্লাহর কাছে শুকরিয়া আর কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×