এখন অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা কত তার সঠিক
কোন তথ্য কোন দপ্তরে আছে কিনা আমার জানা নেই। নামে
বেনামে আর জনপ্রিয় অনেক অনলাইন নিউজ পোর্টালের নাম
এবং ডিজাইন নকল করে নতুন অনলাইন নিউজ পোর্টাল চালু
হয়েছে। অনেকে এখন অনলাইন নিউজ পোর্টাল চালু করে
সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করছেন।
ফেসবুক ও অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিক নিয়োগের
বিজ্ঞাপন দিয়ে তরুণ-তরুণীসহ অনেকের সাথে করছেন
প্রতারণা করে চলেছে এক শ্রেণীর প্রতারক। সাংবাদিক
নিয়োগের নামে টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে
অনেকের বিরুদ্ধে।
দেশের প্রথম শ্রেণীর ও শীর্ষ অনলাইন নিউজ
পোর্টালে আপলোড হওয়া নিউজের বানান, দাড়ি, কমা ঠিক
রেখে ঐ সব নিউজ পোর্টালের কথিত সম্পাদক, সংবাদকর্মীরা
“কপি টু পেস্ট” করে নিজের নিউজ পোর্টালে প্রকাশ করে
আসছেন।
কোন দিনেও সাংবাদিকতা করেননি অথচ অনলাইন নিউজ
পোর্টালের সম্পাদক/মালিক হয়েছেন অনেকে। আবার
অনেকে কোন অনলাইন নিউজ পোর্টাল বা প্রিন্ট পত্রিকায়
লেখালেখি না করলেও টাকা হাতিয়ে নেওয়ার লোভে রাতারাতি
সম্পাদক/মালিক হয়েছেন।
অপরদিকে অনেক টাউট বাটপার ও বখাটে ছেলেরা ফেসবুকে
আইডি বা পেইজ খুলে বিভিন্ন ধরণের সংবাদ ভিত্তিক সাইট তৈরি
করেছেন। এছাড়া বিভিন্ন পত্রিকা, অনলাইন পোর্টাল ও ফেসবুকে দেখা যায়
জেলা, উপজেলা, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সংবাদদাতা নিয়োগ করা
হবে। প্রতিটি বিজ্ঞাপনে মোবাইল ফোন নম্বর ও মেইল
দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
এসব বিজ্ঞাপন দেখে সাংবাদিক হওয়ার আশায় তরুণ-তরুণীসহ
অনেকে যোগাযোগ করেন। তাদের জানানো হয়, ‘আপনারা
আসেন কিছু খরচাপাতি (অর্থ) আপনাদের দিতে হবে, আপনাদের
সঙ্গে সঙ্গে আইডি কার্ড দেওয়া হবে’। আবার অনেকে
বলেন আমাদের নাম্বারে বিকাশ করে টাকা পাঠান, আপনার ঠিকানায়
আইডি কার্ড পাঠানো হবে।
সুত্রঃইন্টারনেটকপি টু পেস্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

