somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলহামদুলিল্লাহ্‌ , পিএইচপির হাত ধরে তৈরি হচ্ছে বাংলাদেশে প্রথম গাড়ি :)

২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পিএইচপির হাত ধরে তৈরি হচ্ছে বাংলাদেশে প্রথম গাড়ি। বেসরকারি উদ্যোগে দেশে এই প্রথম গাড়ি প্রস্তুত করতে যাচ্ছে বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি। বছরে এক হাজার ২০০ গাড়ি উৎপাদন ক্ষমতা নিয়ে বেসরকারি উদ্যোগে দেশে প্রথম গাড়ি সংযোজন কারখানা স্থাপন করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি পরিবার। চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসেই এই কারখানায় উৎপাদিত সেডান কার বাজারজাত করার উদ্যোগ নিয়েছে তারা। নামকরণ হবে ‘প্রোটন পিএইচপি’ ।

কারখানা স্থাপনে পিএইচপিকে কারিগরি সহায়তা দেবে বিশ্ববিখ্যাত মালয়েশিয়ান ‘প্রোটন অটোমোবাইল’। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া এলাকায় ৩০ একর জমির ওপর স্থাপিত কারখানায় ৫০ জন বিশেষজ্ঞ প্রকৌশলীসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন।

বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গরে প্রোটন সেন্টার অব এক্সেলেন্স কমপ্লেক্সে বিশ্ববিখ্যাত মালয়েশিয়ান ‘প্রোটন’ ব্র্যান্ডের সঙ্গে সম্পূর্ণ নতুন এই গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠানের এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রোটনের সিইও দাতো আবদুল হারিথ আবদুল্লাহ ও পিএইচপি বোর্ড অব ম্যানেজমেন্টের ডিরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রোটনের চেয়ারম্যান ডা. মাহাথির মোহাম্মদ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ চৌধুরী হিরু, পরিচালক জহিরুল ইসলাম রিংকু।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রোটন’র সিইও দাতো আবদুল হারিথ আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশে প্রোটন গাড়ি সংযোজিত হবে প্রোটনের আন্তর্জাতিক বৈশিষ্ট্য ও মান অনুযায়ী। বাংলাদেশে স্থাপিত প্রথম কারখানার নির্মিত গাড়ির মান নিশ্চিত করার পরই পিএইচপিকে লাইসেন্স দেয়া হবে প্রোটনের।’

বিশ্ববিখ্যাত টয়োটা রিকন্ডিশন্ড কারের তুলনায় নতুন প্রোটন পিএইচপি’র দাম কম হবে। জ্বালানি খরচও পড়বে তুলনামূলক কম। সম্পূর্ণ নতুন গাড়ি বলে প্রতি বছর রিকন্ডিশন্ড গাড়ির মতো ফিটনেস লাগবে না, ৫ বছর পর এর ফিটনেস করাতে হবে। এতে হয়রানি কমবে, টাকারও সাশ্রয় হবে।

পিএইচপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী বলেন, ‘২৫ হাজার কিলোমিটারের মধ্যে চলার পর কোনো গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ২৪ ঘণ্টার মধ্যেই সেই কার মেরামতের ব্যবস্থা থাকবে বিনা খরচে। দেশের ৬টি জেলায় ৬টি শো-রুমের পাশাপাশি থাকবে সার্ভিস সেন্টারও। ফলে যন্ত্রাংশেরও কোনো জটিলতা দেখা দেবে না।’

পিএইচপি ফ্যামিলি’র সহযোগী প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস’র ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ হিরু বলেন, ‘প্রোটন প্রিভে’ এই সিরিজের প্রিমিয়ার, এক্সিকিউটিভ ও স্ট্যান্ডার্ড এই ৩ ধরনের মডেলের প্রোটন কার বাজারজাত করা হবে। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হবে বিশ্ববিখ্যাত টার্বো ইঞ্জিন। দেশে চালু বিভিন্ন বিদেশি কোম্পানির নতুন ও রিকন্ডিশন্ড সেডান কারের অধিকাংশই হলো ১৫০০ সিসি’র। আর সেডান বাংলাদেশে বাজারজাত করবে ১৬০০ সিসি’র যা দূরপাল্লার যাত্রায় বেশ আরামদায়ক ও জ্বালানি সাশ্রয়ী হবে। গাড়ি চালানো যাবে অটো এবং ম্যানুয়াল দু’ভাবেই।’

ইন শা' আল্লাহ্‌, বাংলাদেশের অগ্রগতির নতুন একটি ধাপ সৃষ্টি হবে। :)
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×