কবি সাবদার সিদ্দিকী (১৯৫০-৯৪), কবিজীবনের প্রথম কয়েক বছর 'গোলাম সাবদার সিদ্দিকী' নামে লিখতেন।
কয়েকটা শব্দ
কয়েকটা বাক্য
১. একজন পুলিস একটি রাষ্ট্র।
২. কাক ও সাম্রাজ্যবাদ মূলত জ্ঞাতিভাই।
৩. গৌতমবুদ্ধ কয়েক কোটি লোককে
গৃহহারা করেছেন এটা সুমহান
সত্য।
৪. মিসেস ইসাবেলা পেরন একজন মহিলা ফ্যাসিস্ট।
৫. গোলাপ মূলত চরিত্রহীন ফুল
গোলাপের শ্রেণী চরিত্র বিশ্লেষন করা যাক।
৬. শান্তির পিকাসো পারাবত
এযাবৎ কোন ডিম্ব প্রসব
করেননি, একথা জেনে
দুঃখ পাওয়া ভাল।
৭. জাতিসংঘের বদলে
একটি কম্পিউটার যথেষ্ঠ।
৮. মানুষ মহাশূন্য করায়ত্ত করেছে
একথা যেমত সত্য সেমত
মানুষের সাথে মানুষের ব্যাবধানগত
মহাশূন্যতা আজও করায়ত্ত
করতে পারিনি।
৯. মাও সেতুঙ একটি মাংস
উপগ্রহ।
১০.একজন গেরিলা ও সন্ন্যাসীর
মধ্যে মৌলিক পার্থক্য নেই
যেহেতু উভয়েই
মূলত ভ্রাম্যমাণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


