দেখতে খারাপ,তোকে দেখে সব মিটমিটিয়ে হাসে?
তুই কি জানিস তোর মায়াবী চোখ কে ভালবাসে?
তবে কেন তাদের ভেবে মুখটা করে ভার,
সম্ভাবনা থেকে মুখ ফিরিয়ে বন্ধু মানো হার।
ব্যার্থতার বোঝা বয়ে,বন্ধু আমার ক্লান্ত,
সুখের খোঁজে হাত বাড়িয়ে মরীচিকায় ভ্রান্ত,
সাফল্য যে দু পা দুরেই পথটা শুধু ভুল,
জীবন নামের ছোট্ট খেলায় আনন্দটাই মুল।
এখন সময় এগিয়ে চলার,হারিয়ে যাওয়ার নয়,
নিজের উপর আস্থা রাখো,আসবে ঠিকই জয়।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৩ সকাল ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


