লোভী চাষা
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লোভী চাষা
আশিক ফয়সাল ।
চাষির বাড়ি চিলে কোঠায়
বাঁধলো চড়ুই বাসা ।
তাই না দেখে ঘুম হারালো
কিপটে লোভী চাষা।
সদ্য দুদিন ধান কেটেছে
কাল হবে সব ঝাড়া ।
ঠিক ঠাক সব চলছিলো বেশ
আসলো হঠাৎ ফাঁড়া ।
চিন্তায় চাষা ভুললো ভাষা
ছাড়ল নাওয়া খাওয়া।
এই বুঝি তার বন্ধ হলো
হৃদ যন্ত্রের হাওয়া।
এই না দেখে গিন্নী চাষা
বললো কি গো হলো।
কি হয়েছে কদিন ধরে
আমায় খুলে বলো।
চাপড়ে কপাল বললো চাষা
কি আর আছে বাকি
চিলে কোঠায় ঘর বেঁধেছে
জোড়া চড়ুই পাখি।
চড়ুই তো নয় চড়ুই শুধু
মস্ত গলার কাঁটা
কাটা ধানে ভাগ বসাবে
আচ্ছা বুকের পাটা
বললো হেসে গিন্নি চাষা
খবর তো বেশ ভালো ।
বৃথা তুমি চিন্তা করে
মুখ করেছ কালো।
ধরে আনো চড়ুই জোড়া
রান্না করে খাবো ।
বিনে টাকায় টাটকা তাজা
মাংস খেতে পাবো ।
শুনেই রেগে বললো চাষা
পাগল হলে নাকি
এখন খেলে পাবো শুধুই
ঐ এক জোড়াই পাখি ।
দুদিন বাদেই ডিম পাড়বে
ফুটলে হবে ছানা।
সুদ আসলে বেঁচলে হাটে
মিলবে কটা আনা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুনসাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন