কলেজে প্রথম ক্রাশ খাইলাম তাও আবার এই বুড়া বয়সে আছি যখন ক্যাম্পাসে আর মাত্র কয়েকটা দিন।ঐদিকে আমার ক্রাশ আবার মাত্র ফাস্ট ইয়ার।কলেজের পূর্ব গেইটে প্রথম দেখেই বুক ধক করে উঠিল,মনের গহীন কোন থেকে অবচেতন মন বলে উঠিল,তোমাকেই তো যেন খুঁজছিলাম আমি সারা জনম ধরে।দুই লাইন কবিতা তাই লিখেই ফেললাম তাকে উদ্দেশ্য করে।তাকে তো শোনাতে পারছিনা তাই আপ্নাদেরই শোনাচ্ছি প্রথম।
^^নস্টালজিক ভালবাসা^^
লেকচারের ফাঁকে হাই তুলিতে তুলিতে
নির্ঘুম রাত্রির তন্দ্রাচ্ছন্নতা খানিক
ভর করিবে যখন
এনাটমির ডিসেকশনে
বহুবিধ ভিসেরা
আদ্যেপান্ত খুটিয়া দেখিতে গিয়া
ফরমালিনের ঝাঝালো গন্ধে
অশ্রুজলে ভিজবে তোমার ঐ চিবুক যখন
ফিজিওলজির টিউটোরিয়ালে
মুখোমুখি টিচারের আইটেমের টেবিলে
স্বৈরাচারী বকুনি আর উঞ্চ চোখ
রাঙানিতে
বিষাদে তিক্ত লাগিবে দেহমন যখন
বায়োকেমিস্ঢ্রির ল্যাবে
নরমাল স্যালাইন কিংবা টেস্ট অব হিট কোয়াগুলেশন
কাঁপা কাঁপা হাতে শিখিবার চেষ্টায়
কখনো ব্যর্থ তবুও অদম্য তুমি যখন...
বিরতির মাঝে অথবা টিফিনের ফাঁকে
উঠে ঝড় যখন চায়ের কাপে
মশগুল তুমি তখন আড্ডা আর গানে
প্রিয়ংবদাদের মৃদু টিপ্পনীতে লজ্জায় মুখ তুমি লুকাও যখন....
ঠিক তখন
হ্যাঁ ঠিক তখন
করিও স্মরণ
আনমনে আমায় কিছুক্ষণ...!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


