আজ এই ক্ষণে,
এই শান্ত রাত্রিতে
সব শান্ত থাকিলেও
আমার মনটা বড্ড অশান্ত।
আমি জানি তুমি শত মাইল দূরে,
আমি জানি তুমি আছো
অন্য এক প্রান্তে, বহু দূরে,
অন্য এক শান্ত সবুজ শহরে।
আজ এই নির্মল রাতে,
নির্মল বাতাসে তুমি হয়তোবা শান্ত
সবুজের নগরীতে তুমি হয়তোবা মুক্ত,
হয়তোবা তোমার শহরে
এখন ঝিঝি পোকা ডাকছে,
আমার শহরে না ডাকলেও
তোমার গাওয়া গানের সুর
আমার কানে বাজছে।
হইতোবা তোমার ভালবাসা
এখন আমার কাছে,
এক টুকরো মেঘের মতো সপ্ন!
তবে প্রতি রাতে এখন তাড়া করে,
তোমাকে হারানোর কিছু দুঃসপ্ন!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



