একবার বলেছিলাম,
একটু চেষ্টা করতে, ভালোবাসতে।
তুমি বুঝতে চাও নাই।
একবার বলেছিলাম,
শত বাঁধা ভুলে, ভালোবাসতে।
তুমি সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিলে।
অবহেলায় আমি মিথ্যে হাসি দিয়েছিলাম।
একবার বলেছিলাম,
মিথ্যে ভালোবেসে হলেও
একবার আসতে,আমার গাঁয়ে
লাল সরাণের বটের ছায়ার তলে,
দেখাবো তোমায় ভালোবাসা কাকে বলে।
একবার বলেছিলাম,
ভালোবেসে দেখো, প্রয়োজনে আমি
বুকে বেধে রাখবো একঝাঁক পাথর।
আর সেই পাথরের ফাঁক ফোকরেই
আটকে রাখতে চাই যদি তুমি
একবার বলো"ভালোবাসি তোমায়"।
আমি ওই পাথর দিয়েই
ঘর বানাবো,বানাবো অট্টালিকা।
যদি পাথরের ফাঁক ফোকর থেকে
ভেসে আসে বারবার তোমার কথাটা
"ভালোবাসি তোমায়"!
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



