somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশরাফুল মাহিন
আমি আশরাফুল কাদের মাহিন । আমি নটর ডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি।আমি অনেক বড় একজন বিজ্ঞানপ্রেমিক।আমার প্রিয় বিষয় পদার্থবিদ্যা ও গণিত।আমি বিজ্ঞান ও গণিত নিয়ে আমার ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।

সীমার তত্ত্ব

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যালকুলাসে যতগুলো গানিতিক টার্ম আছে,তার মধ্যে সবচেয়ে পরিচিত টার্ম হচ্ছে 'লিমিট' বা 'সীমা'।মূলত এই লিমিটের কারনেই ক্যালকুলাস গণিতের অন্য শাখাগুলোর চেয়ে স্বতন্ত্র একটি তাৎপর্যপূর্ণ শাখায় পরিণত হয়েছে।সাধারন বীজগণিতের সাথে ক্যালকুলাসের মুল পার্থক্য মূলত এখানেই।যদিও লিমিটের পদ্ধতিগত রূপটি সাম্প্রতিককালে আবিষ্কৃত হয়,কিন্তু লিমিটের ধারনা ও ব্যাবহার অনেক পুরনো।প্রাচীন গ্রীসে বিভিন্ন অসম বস্তুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়ে সীমার আশ্রয় নেওয়া হতো।গ্রিক গণিতবিদ আর্কিমিডিস পাই এর মান বের করার জন্য যে ধারাটি প্রস্তাব করেছিলেন তার পিছনেও সীমার রহস্যময় প্রভাব লুকিয়ে ছিল।প্রসঙ্গত আর্কিমিডিসের ধারাটিঃ




যেখানে রুট এর নিচে n সংখ্যক 2 আছে।n এর মান যত বেশি হবে পাই এর মান তত নিখুত হবে।এ প্রসঙ্গে আমরা আবার পরে আসব।ভারতীয় অনেক গনিতবিদও সীমার পেছনে অনেক বড় বড় কাজ করেছেন।

এখন সীমা বলতে আসলে কি বোঝায় তা বোঝার একটা চেষ্টা চালাই।এর জন্য আমি একটি ফাংশন বিবেচনা করিঃ f(x)=(x^2+4x)/x. অনেকেই হয়ত আমাকে উপরোক্ত ফাংশনটি লিখতে দেখে বোকা ভাবছেন।হয়তোবা ভাবছেন লব থেকে x কমন নিয়ে হরের x এর সাথে কাটাকাটি করে ফেললেই তো ফাংশনটি কত সহজ হয়ে যায়। আসলেই কি তাই?দেখা যাক,আমরা উপরোক্ত ফাংশনটির জন্য input -output এর একটি chart তৈরি করিঃ



উপরের chart টি লক্ষ্য করলে,আমরা একটি বিষয় স্পষ্টভাবে দেখতে পাই,তা হচ্ছে: আমরা ধনাত্মক কিংবা ঋণাত্মক যেদিক থেকেই শূন্যের কাছাকাছি আসতে থাকি,সবসময়ই একটি সংজ্ঞায়িত output পাওয়া যায়।কিন্তু যেই আমি input হিসেবে শূন্য বসালাম,একটি ভয়ানক কাণ্ড ঘটে গেল; output পাওয়া গেল ০/০; যেটি কিনা গনিতের দৃষ্টিতে একটি প্রলয়ঙ্ককরী ব্যাপার।গনিত ০/০ এর মান উদ্ঘাটনে ব্যর্থ।যেটিকে গনিতের ভাষায় বলা হয় অনির্ণেয়।অধ্যাপক জাফর ইকবাল এ ব্যাপারটিকে উনার 'গনিতের মজা ,মজার গণিত'
বইয়ে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এভাবেঃ

"গনিতে শূন্য দিয়ে ভাগ করার নিয়ম নেই।অর্থাৎ,কোথায় কেউ যদি কোনও কিছুকে শূন্য দিয়ে ভাগ করে তাহলে যা ঘটবে,গনিত তার কোনও দায়দায়িত্ব নেবে না"
কোনও সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায়না কেন ,তা বোঝা কঠিন কিছু না।যেমনঃ
আমরা জানি, 0=0 বা,0*1=0*100 ; এখন আমি যদি উভয়পক্ষকে 0 দিয়ে ভাগ দেই,তাহলে,শূন্য শূন্য কাটাকাটি গেলে আমরা পাবো 1=100 .চিন্তা করেছেন কি ভয়ানক ব্যাপার।যদি 1=100 হয় তাহলে যেকোনো সংখ্যা=যেকোনো সংখ্যা প্রমান করা যাবে।তাহলে গণিতের কোনও অর্থই থাকবে না।তাহলে সর্বোপরি কি বোঝা গেল?? লিমিট কিংবা সীমার মাঝেই ঘাপটি মেরে লুকিয়ে আছে অসীম।অর্থাৎ,সীমার মাঝেই অসীমের অবস্থান।(চলবে...)
পরবর্তী অংশ
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×