আগুন কোন মজার বিষয় না। উপযুক্ত জ্ঞান আর দমকলের কাজে না আসলে এটা সবাই মিলে উপভোগের বস্তু না। নিরাপদ দুরত্বে থাকার ফায়ার ড্রিল তো দূরে থাক বের হওয়ার সুযোগই দেওয়া হয়নি। এটা এমন নয় যে বাংলাদেশে নতুন। বার বার গার্মেন্টসে আগুন লেগেছে তখন ইমার্জেন্সি এক্সিট এক্সটিঙ্গুইশার তো ছিলোই না উলটো গেট আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। বা জোর করে ধরে এনে কাজ করানো হয়েছে ত্রুটিপূর্ণ ভবনে। এরই ফলে মরেছে হাজার হাজার শ্রমিক চাপা পড়ে বা পুড়ে। ইদানীং ব্যবসা বন্ধের হুমকিতে মালিকরা সভ্য হতে বাধ্য হয়েছেন। টাকা কথা বলে জীবন না বার বার প্রমাণ হয়েছে। দমকলকর্মীরা যখন নেভানোর চেষ্টা করছিলেন তখন তাদের হয়তো ধারনাই ছিলোনা ভেতরে কি আছে বা না ছিলো ইয়ার্ডে কাজ করা কর্মিদের। হাইড্রোজেন পারঅক্সাইডের আগুনের প্রভাব না জানার বিষয়টা একই সাথে দুঃখের ও লজ্জার। আর কতো নিমতলি, চকবাজার ঘটলে আমাদের হুঁশ ফিরে আসবে? খাঁন আতার স্বাধীনতা পরবর্তী একটি চলচ্চিত্রের কথা মনে পড়ছে যাদের কাছে নিহত হওয়া শুধু সংখ্যা, যাদের কাছে এধরনের ইচ্ছেকৃত অবহেলা করা দুর্ঘটনা আর মৃত্যু ক্ষতিপূরন নাম মাত্র মুল্যে তারা মানুষ হ! আবার তোরা মানুষ হ!
আলোচিত ব্লগ
দাদুরা বুঝি এমনই হন

সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন
নির্ভীক অভিযাত্রা

যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন
চুপ - একদম চুপ

আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন
জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।