১৪৪ ধারা আমাদের সামনে নেই।অবাঙ্গালী ও নেই পেছনে, যে ছুরি মারবে অজান্তে,আমাদের স্বার্থের লাগাম টানবে।
তবে কিছু ধারা আমাদের মাঝে রাজত্ব করছে।
দুর্নীতির ধারা
দেশের চেয়ে নিজের স্বার্থ বড় করে দেখা
দেশের চেয়ে দলের স্বার্থ রক্ষা করা
স্বৈরচারী মনোভাব
মানবতাকে পদদলিত করা
বাংলার সাথে অন্যভাষা মিশ্রনের ধারা
নিজের সংস্কৃতিরর প্রতি উদাসীনতার ধারা
এসব ধারা আমাদের চাপিয়ে রাখতে চায়।বিশ্ব দরবারে আমাদের পরিচয় হত্যা করতে চায় সেই পুরোনো বুলেটে।
আমরা আমাদের ভালোবাসি
আমরা মাকে ভালবাসি
যেই ভালবাসার স্রোত প্রবাহিত হয়েছে প্রিয় মাতৃভূমির উপর দিয়ে।
যেখানে স্নান করেছে বরকত,সালাম ও জব্বর সহ বাংলা মায়ের অযুত নক্ষত্ররাজি।
আসুন,আজকের এই মাহেন্দ্রক্ষণে দীপ্ত কন্ঠে এই সব অপধারা উপড়ে ফেলার শপথ নিই।
যেভাবে বরকত নিয়েছিল,সালাম নিয়েছিল বায়ান্নতে।
আমরা প্রমাণ করি,বায়ান্নতে আমরা থাকলে নিশ্চয় বরকতের সঙ্গী হতাম।
তবেই এই,
তবে সেই ৮ ফাল্গুন সার্থক।
ভাইদের জন্য প্রার্থনা,জান্নাতের উচ্চাসনে ভাল থাকুক।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



