somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে চাইবে,এমন স্মৃৃতি হারিয়ে ফেলতে?

১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কে চাইবে,
____________এমন স্মৃতি হারিয়ে ফেলতে?
.
পৃথিবীটা বড়ই অদ্ভুত।কিন্তু তারচেয়েও বড় অদ্ভুত পৃথিবীর মানুষ গুলো।হয়ত অদ্ভুত মানুষগুলোর কর্মকান্ড দিয়েই পৃথিবী অদ্ভুত হয়েছে।এই অদ্ভুত পৃথিবীতে আমরা ক্ষনস্থায়ী।এই ক্ষনস্থায়ী জীবনে আমরা অনেক কিছুই অর্জন করি।অনেক কিছুই হারাই।কতজনের সাথে পরিচিত হই।আবার মায়ার বাধন ছিন্ন করে কতজনকে অন্য জগতে রেখে আসতে হয়।সেটা শুধু মৃত্যুর মাধ্যমেই সম্ভব।কিন্তু,অনেকের সাথেই ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি,সেটা একান্ত আপনজনের সাথেই সম্ভব।আবার কখনো কখনো ঝগড়া করে একে ওপরের ওপর রেগে থাকি।কথা বলবোনা প্রতিজ্ঞা করি।কিন্তু সম্পর্কের বাধন এত কঠিন থাকে যে,একদিন কথা না বলে থাকতে পারিনা।মনের অজান্তেই রাগ ভেঙ্গে ফেলি।রাগ শুধু সেসব মানুষের ওপর করা যায়, যার ওপর আমার অধিকার আছে।যে রাগ বুঝতে পারে।যে মানুষ রাগ বুঝতে পারেনা তার ওপর রাগ করে কোনো লাভ নেই।
.
আমার মনে আছে,তোর সাথে আমি রাগ করি।কথা বলবোনা বলে ভাব নিই।কিন্তু থাকতে পারিনা।পরে নিজেই কথা বলি।আগেই বলেছে,সম্পর্কের বাধন এত কঠিন থাকে যে একদিন কথা না বলে থাকতে পারেনা।সেটা তোর ক্ষেত্রে আমার সবসময়ই হয়েছে।আমার ক্ষেত্রে তোর কতটা হয়েছে আমি জানিনা।তারপরেও বাস্তবতা সবাইকে আড়াল করে দেয়।দূরে সরিয়ে নেয়।কথা না বলে হাজার বছর থাকতে হয়।বাস্তবতাকে মেনে নিই বলেই সেটা সম্ভব।বাস্তবতাকে মেনে না নিয়েই বা কি করব।বাস্তবতাকে উপেক্ষা করার শক্তি যে কারো নেই।বিধাতা মানুষকে অনেক ক্ষমতা দিলেও দুইটা জিনিস দেয় নি।তার মধ্যে একটা বাস্তবতাকে উপেক্ষা করার শক্তি।
.
তোর সাথে আমার সম্পর্ক কেমন আমি জানিনা।কিন্তু আমার মনে হয় তোর ওপর রাগ করার অধিকার আমার আছে।সে হিসেবে তুই আর আমি যে খুব কাছের তা আর বলার অপেক্ষা রাখেনা।
.
তোর সাথে আমার জীবনের অনেকগুলা মজার স্মৃতি জড়িয়ে আছে।হয়ত, মজার স্মৃতি গড়ব বলেই তোর সাথে আমার সম্পর্ক।
.
তোকে আমি খুব কাছ থেকে দেখেছি।কিন্তু আজ পর্যন্ত ভালভাবে বুঝতে পারেনি।কেন বুঝতে পারিনি, সেটাই আজ প্রশ্ন।কিছু কিছু মানুষ নিজের মনের মত করেই নিজের পৃথিবী সাজায়।আর তার জন্য তার পৃথিবীতে একেক সময় একেক রকম পরিবর্তন আনতে হয়।হয়ত এই পরিবর্তনটার জন্য তোকে একেক সময় একেক রকম দেখেছি বলে বুঝতে পারিনি, না হয় সেটা ছিল আমার বোকামি।
.
তোর কাছ থেকে একটা জিনিস ভালভাবে শিখে নিয়েছি,সেটা হল চঞ্চল মানুষেরা যতই চঞ্চল হোক না কেন,তারা তার আশেপাশের মানুষদেরকে তার চঞ্চলতা দিয়েই মুগ্ধ করে।তোর মাঝে,এ গুনটা প্রবলভাবে রয়েছে।চঞ্চল মানুষদের মন ভাল হয়,সেটা তোর কাছ হতেই জেনেছি।
.
অনেকদিন তোর সাথে দেখা হয় না।মনে হচ্ছে, তুই কত দূরে চলে গেছিস।মনে হচ্ছে তোকে হারিয়ে ফেলছি আমি।কিন্তু তোর সাথে তো হারিয়ে ফেলার সম্পর্ক আমি গড়িনি।না,আমি তোকে হারাতে দেব না।তুই সবসময় আমার মনে থাকবি।জানিনা তোর মনে,আমি থাকতে পারব কিনা।
.
তুই যত দূরেই যাস,আমি তোকে মনে রাখব।সবসময় মিস করব।আগেই বলেছি,তোর সাথে আমার অনেক মজার স্মৃতি জড়িয়ে আছে।তোকে ভুলা মানে মজার স্মৃতিগুলা হারিয়ে ফেলা।কে চাইবে,এমন স্মৃতি হারিয়ে ফেলতে?
.
আমি চাই তুই খুব ভাল থাক।তুই ভাল থাকলেই আমরা ভাল।তবে মাঝে মাঝে আমাদের মিস করার জন্য একটু সময় বের করিস।না হয়,জীবনের কোনো না কোনো সময় বিষন বিষন্নতা অনুভুব করবি,তখন বেঁচে থেকেও মনে হবে তুই পৃথিবী থেকে অনেক দূরে আছিস।
.
উৎসর্গঃ মিতু আপু
.
লেখাঃ আসিফ মাহমুদ অন্তর(অন্তু ভাইয়া)
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×