somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

থলের বিড়াল বেরিয়ে আসছে

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৈরি
পোশাক
শিল্পে
কমপক্ষে
১৬টি
ধাপে
দুর্নীতি
হচ্ছে
বলে
অভিযোগ করেন ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)
নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
এছাড়া সরবরাহ ব্যবস্থার পুরো প্রক্রিয়া
অনিয়ম-দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়েছে
বলেও উল্লেখ করেছেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এ খাতে
অনিয়মই এখন নিয়ম। ঘুষের মাধ্যমে পণ্যের
মান,পরিমাণ ও কমপ্লায়েন্সের ঘাটতি
ধামাচাপা দেয়া হয়।’
আজ ধানমন্ডিতে দুর্নীতি বিরোধী
সংস্থাটির কার্যালয়ে ‘তৈরি পোশাক
খাতের সাপ্লাই চেইনে অনিয়ম ও দুর্নীতি
মোকাবেলায় অংশীজনের করণীয়’ শীর্ষক
এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
ইফতেখারুজ্জামান বলেন, দেশের তৈরি
পোশাক শিল্পের সরবরাহ ব্যবস্থায়
কার্যাদেশ, উৎপাদন ও সরবরাহ- তিনটি
পর্যায়ের অন্তত ১৬টি ধাপে দুর্নীতি হয়।
তবে তিনি বলেন, সার্বিকভাবে তৈরি
পোশাক খাতে ৬০ ভাগ অগ্রগতি হয়েছে।
২০১৩ সালের এ খাতের ৬৩টি বিষয়ে
সুশাসনের ঘাটতি চিহ্নিত করা হয়েছিল।
এসব ঘাটতি পূরণে সরকার, মালিক ও
বায়ারদের ১০২টি উদ্যোগে এ অগ্রগতি
হয়েছে।
টিআইবি নির্বাহী বলেন, এই খাতের এই
অগ্রগতি আরো বাড়াতে হলে সবাইকে
উদ্যোগী হতে হবে। অনিয়ম-দুর্নীতি রোধে
কিছু পদক্ষেপ নিলে সেটি তরান্বিত হবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গবেষণায়
গুণগত তথ্য সংগ্রহের পদ্ধতি ব্যবহার করা
হয়েছে। সেজন্য পরিসংখ্যানগত কোনো
অনিয়মের তথ্য আমরা দিতে পারছি না।
তবে আগের তুলনায় সবক্ষেত্রে অগ্রগতি
পরিলক্ষিত হয়েছে।’
সব সময় অনিয়ম দুর্নীতির জন্যে সরকারি
কর্মকর্তাদের দায় দেয়া হলেও এ গবেষণার
মাধ্যমে অন্যদের দায়ের কথাও তুলে ধরেন
ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, ‘অনিয়মের সঙ্গে কমবেশি
সবাই জড়িত। এককভাবে সরকারি
কর্মকর্তাদের দায়ী করা ঠিক হবে না।
বায়ার, এজেন্টসহ সংশ্লিষ্ট সবাই জড়িত।’
পোশাক খাতের অনিয়ম ও দুর্নীতি রোধে
২৭ দফা করণীয় ও সুপারিশ তুলে ধরে
টিআইবি।
এর মধ্যে উল্লেখযোগ্য সুপারিশ হচ্ছে-
সরবরাহকারী কারখানার পক্ষ থেকে যে
কোনো ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান, পূর্ব
ঘোষণা ছাড়াই আকস্মিক কারখানা
নিরীক্ষণ ও পরিদর্শন, প্রয়োজনে বায়ার
কার্যাদেশ বাতিল ও কারখানার বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা, ন্যূনতম মজুরি পরিশোধ
করতে সরকারকে একটি তদারকি কেন্দ্র
প্রতিষ্ঠা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন
উপস্থাপন করেন শাহজাদা এম আকরাম,
নাজমুল হুদা মিনা ও নীনা শামসুন্নাহার।
এ সময় আরো উপস্থিত ছিলেন- টিআইবির
উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের,
গবেষেণা ও পলিসি বিভাগের পরিচালক
রফিকুল হাসান প্রমুখ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×