প্রায় ৯ মাস হয়েছে নতুন বাসায় উঠেছি। আমার বাসা ৫ম তলায়। নতুন বাসা, নতুন মুখ কিন্তু এর মধ্যে একটি মুখ অন্যরকম।
আমার সম্পর্কে বলে নেই, আমি ঢাবিতে আইইআর বিষয়ে ১ম বর্ষে পড়ছিলাম। আমি খুব কম কথা বলি, চুপচাপ চলাফেরা করি।
যাই হোক এই বছর আবার ঢাবিতে পরীক্ষা দিব গ ইউনিট এর জন্য। তো একদিন বিকালে কোচিং করে বাসায় উঠছি এমন সময় দেখি কিছু মেয়ে সিড়িতে দাড়িয়ে, আমি মাথা নিচু করে উপরে উঠার সময় এক ছোট ছেলে জিজ্ঞাসা করলো ভাইয়া কেমন আছেন আমি মাথা নেড়ে উওর দিলাম এর মধ্যে এক মেয়ে ওকে ধমক দিলো। আমি সোজা রুমে
ওরা ২ বোন প্রায় এক ই রকম, থাকতো ৩য় তলায় এর বেশি কিছুই জানি না, কিসে পড়ে(স্কুলে পড়ে এটা জানি) অথবা কি নাম।
এর মধ্যে রোযা চলে আসলো তো আমি না পারতে বের হতাম না রোযা রেখে উপরে উঠা কষ্টের। ঈদের শপিং ককরলাম। আমার কপাল ফুটা না ভালো জানিনা স্যান্ডেল টার তলা ছিল প্লাস্টিক এর। ৫তলা থেকে নামার আওয়াজ নিচেও চলে যায় মনে হয়। তবে লাভ কিছুটা হয়েছে। ওদের দরজা খোলা থাকলে আওয়াজ পেয়ে বাইরে আসতো কিন্তু আমাকে দেখেই দৌড়ে ঘরে
এর মধ্যে একদিন ওরা গেট এর কাছেই ছিল আমাকে নামতে দেখে হাসি দিয়ে সরে গেল। এই হাসির রহস্য এখনো আমি জানি না। তবে তারপর থেকে অন্যরকম অনূভূতি শুরু হল।
এর মধ্যে ঢাবির পরীক্ষা হলো এবং আল্লাহর রহমতে চান্স ও পেলাম। আম্মু সবাইককে মিষ্টি দিলো। ওর আম্মুকেও দিলো কিন্তু কেন দিলো তা খেয়াল করেনি।
ঐদিন বিকেলে আম্মু যখন উপরে উঠছিল আন্টি আম্মুকে জিজ্ঞাসা করলো মিষ্টি কেন দিয়েছিলো? আম্মু বলল আমার ছেলে ঢাবিতে চান্স পেয়েছে তাই। ঐসময় ও পাশে ছিলো এবং বলল আম্মু জিজ্ঞাস করতোিসে পড়ে
ঐ হাসি, আমাকে দেখেই দৌড়ে ঘরে, আমার প্রতি আগ্রহ এগুলোর রহস্য এখনো আমি জানিনা তবে জানতে পারলে অবশ্যই জানাবো
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




