ঢাকা বিশ্ববিদ্যালয় আমার
আপাদমস্তক জুড়ে আছে।
একে আমি দেখছি, অনুভব
করছি অর্ধযুগ ধরে। ছাত্রত্ব শেষ
হয়ে গেছে, তবু প্রায় প্রতিদিন
সন্ধ্যায় টিএসসির দেয়ালের চায়ের
টঙে বসতে না পারলে নৈমিত্তিক
কাজের কী যেন অপূর্ণ থেকে যায়!
দেয়ালে বসে মানুষ দেখি, মানুষের
অঙ্গভঙ্গি দেখি, কথা শুনি, গান শুনি।
অনেক সময় লক্ষ করি, ঢাবিতে পাঁচ
বছর পড়ার পরেও অনেকে 'মধুর
ক্যানটিন' চেনে না; ডাকসু চেনে না,
ডাকসু (DUCSU) বানান জানে না,
নাম শোনেনি 'স্বোপার্জিত
স্বাধীনতার'! অনেককে বলতে শুনি,
"দোস্ত, রাস্তার
মাঝখানে কতগুলা মূর্তি আছে না?
আমি ঐখানে।"
এরা ঢাবির
শিক্ষার্থী কিংবা ঢাবিতে আগত
আড্ডার্থী। এরা ঐতিহাসিক
ভাস্কর্যসমূহের নাম জানে না।
ভাস্কর্যগুলো এদের কাছে 'রাস্তার
মাঝখানের মূর্তি'! এই হচ্ছে আমার
প্রজন্ম!
আমার প্রজন্ম ঢাবিতে আসে বাদামের
খোসা ছিলতে, প্রেমলীলা চালাতে,
বেপরোয়া বাইক চালাতে, মাংসের তুফান
দেখাতে, চামড়ার প্রদর্শনী করতে!
আমার প্রজন্ম জানে না 'রাজু
ভাস্কর্যের' রাজু কে, 'মিলন চত্বরের'
মিলন কে, 'হাকিম চত্বরের' হাকিম কে,
'মধুর ক্যানটিনের' মধু কে!
আড্ডার্থীরা ঢাবিতে এসে আড্ডা দিয়ে ঢাবিকে নোংরা করে চলে যায়,
একবার ঢুঁ মেরে দেখে না ডাকসু
সংগ্রহশালা,
যেখানে সংক্ষেপে সাজানো আছে ঢাবির
৯১ বছরের ইতিহাস,
ভাষা আন্দোলনের ইতিহাস, বাংলাদেশের
জন্মের ইতিহাস।
টিএসসির সম্মুখস্থ সড়কদ্বীপটির
ভাস্কর্যটির নাম 'স্বোপার্জিত
স্বাধীনতা', সেইসূত্রে চত্বরটির নাম
'স্বোপার্জিত স্বাধীনতা চত্বর'।
অথচ একে ডাকা হয় 'ডাস' বলে, ঐ
রেস্তোরাঁটির নামানুসারে, ভাস্কর্যের
চেয়ে রেস্তোরাঁ বড়!
ঢাবির অধিকাংশ
শিক্ষার্থী বা আড্ডার্থী বলতে পারবে না জহুরুল
হক হলের জহুরুল হক কে ছিলেন,
কাজী মোতাহার হোসেন ভবনের
কাজী মোতাহার কে ছিলেন, কে ছিলেন
সলিমুল্লাহ্ হলের সলিমুল্লাহ্, কে ছিলেন
জগন্নাথ হলের জগন্নাথ!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস
ত্রিকালের ইতিহাস। বাংলাদেশ
রাষ্ট্রের জন্ম হয়েছে ঢাবির কোলে।
পাকিস্তানবিরোধী গণআন্দোলন ও
মুক্তিযুদ্ধের প্রতিটি পর্বের
সূতিকাগার এই ঢাবি। ঢাবির
প্রতি ইঞ্চি মাটি, ঢাবির
প্রতিটি ভবনের প্রতিটি ইট
বাংলাদেশের জন্মের ইতিহাসের সাক্ষ্য
বহন করে।
যে জায়গাটিতে বসে তরুণটি সিগারেট
ফুঁকছে, তরুণটি জানে না সেই
জায়গাটিতেই একদিন দুর্বার মুক্তির
মিছিল হয়েছিল;
যে জায়গাটিতে বসে তরুণীটি অবহেলায়
বাদাম ছিলছে, তরুণীটি জানে না ঐ
জায়গাটি খুঁড়লে মুক্তিযুদ্ধে শহিদ-
হওয়া কারো হাড় পাওয়া যাবে;
যে চত্বরটিতে দাঁড়িয়ে ছাত্রলিগ-
ছাত্রদ ল ভয়াবহ গোলাগুলি করছে,
তারা জানে না ঐ জায়গাটিতে দাঁড়িয়েই
ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু-তোফায় েল
কিংবা লাল-সবুজ পতাকা উড়িয়েছিলেন
কোনো ছাত্রনেতা!
যে রেসকোর্স ময়দান বাংলাদেশের
আঁতুরঘর; যেখানে বঙ্গবন্ধু সাতই
মার্চের ভাষণ দিয়েছিলেন, যেখানে ৯১
হাজার সৈন্য নিয়ে জেনারেল
নিয়াজি আত্মসমর্পণ করেছিল, সেই
রেসকোর্স এখন বাংলাদেশের বৃহত্তম
উন্মুক্ত পতিতালয়, আবর্জনার
খালাসস্থল! জন্ম থেকে শুনে আসছি,
রেসকোর্সে একটি জাদুঘর আছে, আজও
পর্যন্ত সেই জাদুঘরের হদিস পেলাম
না!
বাংলাদেশে ক্রমশ
বেড়ে উঠছে ইতিহাসবিমুখ-নষ্ টভ্রষ্ট
একটি কূপমণ্ডুক-রূপমণ ্ডুক ব্রয়লার
প্রজন্ম, যাদের আড্ডার বিষয়বস্তু
ইতিহাস-মুক্তিযু দ্ধ-গণতন্ত্র-দর
্শন-সাহিত্য-কবি তা-গণমুক্তি নয়;
যাদের আড্ডার বিষয়বস্তু হেঁটে-
যাওয়া তরুণীর অন্তর্বাসের রঙ,
মুম্বাইয়ের অভিনেত্রীর
অঙ্গপ্রত্যঙ্গের আকার-আকৃতি,
শেয়ার বাজার, লিপ স্টিকের দর
ইত্যাদি!
ঢাবির রাস্তাগুলো এখন মহাসড়ক।
এখানে এখন ট্রাক চলে, টমটম চলে,
ভটভটি চলে; এখান
থেকে ভুভুজেলা বাজিয়ে খতনা পার্টি যায়,
এখানে মাইক
বাজিয়ে প্রচারণা চলে সিনেমার,
এখানে মাইক বাজিয়ে খদ্দের
ডাকে ডাচ-বাংলা ব্যাংকের পতিত-
পতিতারা।
দেশ স্বাধীন হয়েছে চার দশক হয়েছে।
চার দশকেই দেশের ইতিহাস নষ্ট
হয়ে গেছে, শিক্ষার্থীরা নষ্ট হয়ে গেছে,
দেশের নিউক্লিয়াস ঢাবি নষ্ট
হয়ে গেছে, নষ্ট
হয়ে গেছে সবগুলো বিশ্ববিদ্যালয়;
দালাল-বাটপারের খাতায় নাম
লিখিয়েছেন উপাচার্য-উপউপাচ
ার্যেরা; প্রক্টরেরা অবতীর্ণ হচ্ছেন
ট্রাক্টরের ভূমিকায়; দলীয় পাণ্ডাদের
ভয়ে ভয়ে হলের হাউস
টিউটরেরা পরিণত হচ্ছেন মাউস
টিউটরে।
দেশের সমস্ত
বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে সংস্কৃতিবিপ্লব
ঘটাতে হবে। রক্তশূন্যতার কবল
থেকে বাঁচাতে কবিতা-সঙ্গীত-আব
ৃত্তি-নাট্য-ইতি
হাসমুখী হতে হবে প্রজন্মকে। অন্যথায়
ঢাকা হবে একখণ্ড কাবুল,
ঢাকা বিশ্ববিদ্যালয় হবে কাবুল
বিশ্ববিদ্যালয়,
হলগুলো থেকে ঝাঁকে ঝাঁকে বেরোবে তালেবান,
তুলবে ঝাঁঝালো স্লোগান --
"আমরা সবাই তালেবান,
বাংলা হবে আফগান!"
প্রিয় প্রজন্ম,
ঢাবিতে আসো। প্রতিদিন
একটি করে ভাস্কর্যের কাছে যাও,
গিয়ে দ্যাখো নামফলকে কী লেখা আছে,
কী এর ইতিহাস, কী এর মাহাত্ম্য।
'মূর্তি' বলে লজ্জা দিও
না ভাস্কর্যগুলোকে, ভাস্করদেরকে;
লজ্জা দিও না মুক্তিযুদ্ধকে,
লজ্জা দিও না তোমার তুমিকে!
অনাবিষ্কৃত ঢাবি ও একটি নষ্টভ্রষ্ট ব্রয়লারপ্রজন্ম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




