আমি কি বলেছি -আমাকে সাহায্য কর?
আমি কি বলেছি -ভালোবাস আমায়?
বলিনি তো কখনোই।
আমি চাই -তোমাদের সাহায্য করতে,
আমি চাই -আমার ভালোবাসা তোমাদের দিতে।
আমি আলাদা তোমাদের থেকে, পৃথিবীর নিয়ম থেকে
আমি কখনো পুরো সমুদ্র নিয়ে -সূর্য কে নিভাতে যাই
আবার সূর্যকে হাতে নিয়ে -সমুদ্র পুড়াতে যাই।।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





