তাকে নিয়ে কবিতা লিখা যায়
তবে লিখবে কে?
তার শ্যাম বর্ণ গায়ের রঙ কি করে
শব্দে শব্দে বুঝাবে কবি?
তার ছোট ছোট চোখ গুলো,
মিষ্টি হাসি, আর চক্ষের চাহনি
তাকে নিয়ে কবিতা লিখা যায়
তবে লিখবে কে?
তার কন্ঠস্বর ভেসে আসে -
দূর স্বর্গ থেকে।
তার অভিমানী রাগটাও অপূর্ব
মনে হয় অবুঝ শিশু গাল ফুলিয়ে
বসে বসে তার নিজেস্ব কল্পনা ভুবনে
রঙ তুলির রঙ এঁকে যাচ্ছে।
তাকে নিয়ে কবিতা হয়তো লিখা যায়
তবে সেই কবিতার কবি আমি নই।।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



