somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় ছবি

২৭ শে মে, ২০০৬ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিটা কার বলুন তো?

হিন্ট দিচ্ছি...
পিচ্চি মেয়েটা পৃথিবীতে আসার দুই দিন পরে যখন তাকে গৃহে বরণের সময় আসল, তখন দেড় বছর বয়সী ছেলেটা আনন্দে আত্মহারা। হাসপাতালে গিয়ে তো তার পুরোপুরি মাথা খারাপ। এত্ত গুলো বাবু তার? জোড় গলায় দাবি করল, সবগুলোকে তার চাই। কপাল খারাপ তার, একটাকে নিয়েই বাড়ি ফিরতে হল। বাড়ি ফিরে ইঁদুরের ছানার মত গোলাপী পিচ্চিটার পাশে শুয়ে নানা ভঙ্গিতে ছবি তুলল, যা একুশ বছর পরে উলটে পালটে দেখে সে বড় আনন্দ পায়। কিছুক্ষণের মধ্যেই শিখে গেল, ওই গোলাপী ইদুর ছানাটা তার 'আপু'। 'আপু'র জন্য টানের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য তার মা কিছুদিন পরে একটা ছোট খাট অগি্ন পরীক্ষা করলেন। দু'সপ্তাহের শিশু কন্যাকে লুকিয়ে রেখে নির্বিকার মুখে ঘুরে বেড়াতে লাগলেন। শিশুপুত্র যতই জিজ্ঞাসা করে, আপু কোথায়? তিনি ততই নির্বিকার ভাবে কাঁধ ঝাকান। ছেলে শুকনো মুখে এ ঘর ও ঘর ঘুরে, অত:পর ঠোঁট ভেঙে কান্না: "মামণি আমার আপুকে খুঁজে পাই না..." অগি্নপরীক্ষার ফলাফলে সন্তুষ্ট হয়ে মাতা অবশেষে শিশু কন্যাকে এনে দিলেন।
ছবিটা ঘটনার দু'বছর পরে তোলা।
কাল: জুলাই'88।
স্থান: প্যারিস। প্যারিসের কোন জায়গা তা ছবির পিছনে লেখা নেই বিধায় কহিতে পারিলাম না। শাওনকে জিজ্ঞাসা করিয়া নিলে সন্তোষজনক উত্তর মিলিবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

বিশেষ ঘোষণা: ছবির লাইটিং একেবারেই ভাল ছিল না। কোন এক অজ্ঞাত কারণে মুখের রং লালচে এসেছে। প্রকৃত ঘটনা তা না। ছবিটির ফটোগ্রাফিক মান যাচাই না করে সাবজেক্টের দিকে মনযোগ দেয়ার আহবান করা হচ্ছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো/বসন্তে ফুল ফুটবেই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৬

তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি =আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো=
তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি বসন্ত দুপুর
ইচ্ছে হয় না আমায় নিয়ে পায়ে বাজাতে পাতার... ...বাকিটুকু পড়ুন

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণ করে বিএনপির কুলাঙ্গাররা।

লিখেছেন তানভির জুমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।

আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন

দুইশো নয় আসন নিয়েও কেন অন্যদের বাসায় যেতে হচ্ছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯


নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

বিএনপির যারা আজ আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০


১. শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা বারবার বলেছেন, জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এমনকি তাকে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও বলতেন…
২. খালেদা... ...বাকিটুকু পড়ুন

×