somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত ভূমিধ্বস পরাজয় ঠিক তেমনই । এটি কেবল সংখ্যার হিসেবে হার বা জিত নয়, এটি আপামর মানুষের স্পষ্ট সিদ্ধান্ত , কোন পথে তারা হাঁটতে চায়, আর কোন পথ কে তারা বর্জন করছে।

এই পরাজয় কিন্তু হঠাৎ করে আসেনি। দীর্ঘদিন ধরে অসহিষ্ণু রাজনীতি, সংকীর্ণ মতাদর্শ, নারীর প্রতি অসম্মান, ধর্মের কুতসিত অপব্যবহার, মানবিকতার প্রশ্নে নীরবতা এবং অতীতের দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা । এইসব মিলিয়ে জনমনে জমেছিল গভীর ক্ষোভ ও অনাস্থা। সময়ের সঙ্গে মানুষ বদলায়, তাদের প্রত্যাশা বদলায়। শিক্ষা, কর্মসংস্থান, মানবাধিকার, নারীর মর্যাদা, সংখ্যালঘুর নিরাপত্তা এসব প্রশ্নে যারা স্পষ্ট ও সাহসী অবস্থান নিতে পারে না, জনগণ শেষ পর্যন্ত তাদের প্রত্যাখ্যান করবে এটাই স্বাভাবিক।

ভোটের দিনে সেই পরিবর্তনেরই প্রতিফলন দেখা গেছে। মানুষ ভোট দিয়েছে ভবিষ্যতের পক্ষে যেখানে ধর্ম ব্যক্তিগত বিশ্বাস, আর রাষ্ট্র চলে মানবিকতা ও আইনের শাসনে। এই জায়গায় জামাতের রাজনীতি বারবার আটকে পড়েছে । দায় স্বীকারের বদলে তারা অজুহাত খুঁজেছে, আত্মসমালোচনার বদলে শ্লোগান তুলেছে, নারীকে পতিত বলে সম্মধন করেছে ।

এই নিশ্চিত ভূমিধস পরাজয় অন্যান্যদের জন্য একটি সতর্কবার্তা। রাজনীতি যদি মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান না করে, যদি মানবিক বোধের সঙ্গে সংযোগ না রাখে, তবে সে রাজনীতি টিকে থাকে না। ইতিহাস কাউকে ছাড় দেয় না । সে ধীরে, নীরবে, কিন্তু নিশ্চিতভাবে তার রায় দেয়।

আজকের এই পরাজয় থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। রাজনীতি মানে কেবল ক্ষমতার হিসাব নয়; রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, ভুল স্বীকার করা, এবং সময়ের সঙ্গে বদলানো। যারা তা বুঝতে পারবে, তারাই আগামীর রাজনীতিতে জায়গা করে নেবে। বাকিরা ইতিহাসের পাতায় কেবল আবর্জনা হয়ে থাকবে।

মানুষই শেষ কথা বলে।

তা এই রায়ে স্পষ্ট ।

মানবিকতা, গণতন্ত্র ও সহাবস্থানের পক্ষেই জনতার অবস্থান।


সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×