somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঙাবনের রাজাবন, বিদায়!

২৪ শে জুলাই, ২০০৬ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব coyb

পরের দিন সকালে উঠতে গিয়ে বিশাল বিপাকে পড়তে হল। সূর্যি মামা যখন উঠি উঠি করে তখন কোন মতে টেনে টেনে উঠে ওযু করে এসে নামায পড়ে আবার কলাগাছের মত ধড়াম করে বিছানায় পড়ে গেলাম। দশটার দিকে অ্যাশ আপুর বহুত চিল্লাচিলি্লর পরে তবেই উঠলাম। আন্টিও এসে গেছেন রুমে। বিছানায় বসে বসেই সুখবর পেলাম, সাড়ে বারোটার বাস ধরার জন্য আন্টি লিফট দিবেন। তাইলে আর কি, ঢিলামি বেড়ে গেল। ওহ, এই আন্টিটাকে আবার আমরা গণভোটের মাধ্যমে আন্টি ক্যাটাগরি থেকে বাদ দিয়েছি। চলিশোর্ধ হবেন, কিন্তু ভীষণ উচ্ছ্বল। আমাদের সাথে যখন কথা বলেন, কখনও আমাদের চেয়ে আলাদা কেউ মনে হয় নি। আমরা আপাতত খুব দু:খে আছি, এ বছরই মোট ছয়টা আপুর বিয়ে হল, আমরা অবিবাহিতরা এখন বিলুপ্তপ্রায়। 'এনডেঞ্জারড স্পিসিস'। আর বিবাহিতদেরও কি অন্যায়, আমাদের একদম ভুলে গেছে! এক আপু তার ব্রিটিশ জামাই নিয়ে এত খানি আহলাদে আটখানা যে আমার ইউনিতে গিয়েও পুরো সেমিস্টারে আমার সাথে দেখা করে না। দেখা হলেও আমি কেমন আছি সেটাও জিজ্ঞাসা করে না। সালমান হ্যান, সালমান ত্যান। অসহ্য! আন্টি গভীর সমবেদনা প্রকাশ করলেন, বললেন, যত দিন বেঁচে আছ আনন্দ করে নাও, ওরা অন্য দুনিয়ায় আছে, বেঁচে নাই! ঠিক!

আবারও ক্লুডো, ছবি তোলাতোলি, আড্ডাবাজী, আন্টির বিরানী ভক্ষণ করতে করতেই দেখি পেঁৗনে বারোটা বাজে। আস্তে ধীরে রেডি হচ্ছি তখনই মাথায় বাজ পড়ল। যেই ঘড়ি দেখে রেডি হচ্ছিলাম সেটা দশ মিনিট স্লো! বাসা থেকে ওখানে যেতে লাগে পনের/বিশ মিনিট। আসল ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় পনের মিনিট বাকি। আমরা তখন রীতিমত ঘামছি। বাস মিস করলে আর সিডনী ফেরা লাগবে না। একে তো টাকার গচ্চা যাবে, আমার ফকিরা অবস্থায় ত্রিশ ডলার কোথাও থেকে জোগাড় করে যদিও বা টিকেট কিনতে পারি, বাসায় ফিরলে মা আর আস্ত রাখবে না। আধা আমিকে এর পরে আর কখনও কোথাও বেরুতে দিবে না, ইরেসপনসিবিলিটির শাস্তি স্বরূপ। ত্রানকর্তা হিসেবে এগিয়ে আসলেন আঙ্কেল। হাজার হোক বাঙালী মাত্রই বসতে দিলে শুইতে চায়। ক্যানবেরার ফাঁকা রাস্তা ধরে ঝা ঝা করে স্পীড লিমিট একসিড করে বাস স্টপে নিয়ে গেলেন কাঁটায় কাঁটায় 12.30 মিনিটে। দেঁৗড়ে বাসের কাছে যেতেই দেখি দরজা বন্ধ হচ্ছে। আমাদের ঢুকতে দিয়ে মহিলা চোখ পাকিয়ে বলল, 'য়ু গাইজ আর ভেরি লাকি'!

তা বটে!

(শেষ!)

[ইটালিক]বি:দ্র: এই সিরিজের নামে অরিজিনালিটি নেই, কৃতজ্ঞতা স্বীকার করছি মুখফোড়ের ছড়ার। পুরো সিরিজটাই উৎসর্গ করলাম ধূসর গোধুলিকে।[/ইটালিক]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×