somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকার পৃথিবী আর ফ্রিকশনলেস স্বপ্ন

২৮ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ট্রোক করা আঙ্কেলটা এখন ইমারজেনসিতে মৃত্যুর সাথে লড়াই করছেন। 48 ঘন্টার আগে নাকি কিছুই বলা যাবে না। দুই ডাক্তার দুই রকম কথা বলেন। এক জন বলেন বাঁচার আশা ছেড়ে দিতে হবে। অন্যজন আরেকটু আশার কথা বলেন। বেঁচে যাবেন, কিন্তু মস্তিষ্কের বাঁ পাশ পুরোটা ক্ষতিগ্রস্ত তাই প্যারালাইজড হয়ে থাকবেন বাকি জীবন। মাত্র পঞ্চাশ বছর বয়স... আন্টি আমাদের সামনেই দু'বার জ্ঞান হারালেন। অজ্ঞান অবস্থায় একমাত্র ছেলে দানিকে ভীষণ ধমক, যাও, বাবাকে বলো গাড়ি বের করতে... আমরা এখন যাব তো, আমার এখানে ভাল্লাগছে না।
কাল দিনটা সুন্দর ছিল। ব্যাকইয়ার্ডে এক মেশিন ভর্তি কাপড় নাড়ার বিরক্তিটা কমানোর ধান্দায় মীরার সাথে ফাইজলামি করছিলাম। 'স্বপ্নে তার সাথে হয় দেখা' শুনতে শুনতে দুইজন ভাবলাম এটার মিউজিক ভিডিও ডিজাইন করি। ছেলেটা ঘুম থেকে উঠে গানটা গাওয়া শুরু করবে। হালকা ভাবে দুই হাঁটু জড়িয়ে। হুমমম বলার সময় উঠে দাঁড়াবে। রেপিডলি কিন্তু স্মুদলি স্ক্রীন শট বদলে, মানে উঠে যাওয়ার সময়ই একবার পিছন থেকে, একবার সামনে থেকে এভাবে স্ক্রীন শট নিয়ে পুরোটায় একটা স্বপ্নময় ভাব দিতে হবে। তারপর ভোরের কথা যখন আসে, সেই শটটা হবে রাস্তায়, স্যুট প্যান্ট পড়া ছেলেটার স্ক্রীন শট নেয়া হবে একটু নিচ থেকে। পিছনে ঢাকার উঁচু বিলডিং গুলো, আর ধূসর আকাশ। মীরার মাথায় রাজ্যের আজাইরা চিন্তা। তখন সে ভেবে বের করল, মেয়েটার সাথে ছেলেটার দেখা হবে রাস্তায়। ছেলেটা নাকি মেয়েটার হাত ধরতে যাবে, মেয়েটার হাতের কাঁচের চুড়ি যাবে ভেঙে। তাতে হাত কেঁটে রক্ত পড়বে। আমি মহা বিরক্ত হলাম। তোর সমস্যাটা কি, ফ্রিকশনলেস স্বপ্নের কথাও ভাবতে পারিস না?
হায় রে ফ্রিকশনলেস স্বপ্ন! দেশের খবর পড়তে পারি না। ভয়াবহ অস্থির লাগে। অসহায় অস্থিরতা... এসব কি হচ্ছে? কোন পৃথিবীতে আছি আমরা? কোথায় যাচ্ছি? চারিদিকে এত অন্ধকার কেন?
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৫:৫০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমান: বগুড়ায় খাল খননের কিছু নেই, হসপিটালের অবস্থা দেখেন এখানে

লিখেছেন অপলক , ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪১

বর্তমান প্রধানমন্ত্রী আমি যাকি বলি God Gifted Surprise Prime minister আজ (২০এপ্রিল২০২৬) বগুড়া সফরে এসেছিল। অপ্রয়োজনীয় এজেন্ডা বেশি যা তার অদূরদর্শীতার পরিচয় দেয়।

বগুড়াতে খাল খননের কিছু নেই। এখানে ডিগ্রি কলেজ... ...বাকিটুকু পড়ুন

×