আকাশ আমায় ডাকে
১১ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক'দিন ধরে খুব গরম। নীল আকাশে গনগনে সূর্য। দিনে দুইবার শাওয়ার করেও মন ভরে না। আজ দুপুরেও বাইরে বেরিয়ে মাথা ব্যাথা হয়ে গেছে গরমে। দুপুরের পরে কি হলো, আকাশের মুডটা ট্যান কার্ভের মত হঠাৎই পালটে পুরো ধূসর। মেঘে মেঘে আকাশ নিচে নেমে এসেছে, যেন বাসার সামনের ইউকেলিপটাসের মাথা ঠেকে যাবে আরেকটু পরেই। আমার অদ্ভূত আনন্দ হচ্ছে। ঝির ঝির বৃষ্টি শুরু হতেই ব্যাকইয়ার্ডের নরম সবুজ ঘাসে কয়েক পাক ঘুরে আসলাম। মাটির গন্ধটা এত আপন আপন! আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করে নাক টানতেই অন্য রকম আবেশ। মুখে বৃষ্টির আদর, নাকে সোঁদা গন্ধটা। গন্ধটা নাকে আসলেই আমি এক টানে কয়েক বছর পিছনে চলে যাই। তখন প্রথম বৃষ্টিকে আবিষ্কার করছি। এসএমহলের বাসায় আমার ছোট্ট জানালা থেকে দূরের রেইন ট্রির বৃষ্টির তালে তালে নাচা দেখতাম। সামনের উঠান, মেঠো পথ বৃষ্টিতে ভিজে একাকার হতো আর সারা পৃথিবী মাটির গন্ধে ভরে উঠতো। আমি জানালায় বসে বসে মেঠো পথের আইসক্রীমের মত দ্রুত গলে যাওয়া দেখতাম।
বৃষ্টিতে একা একা ভিজতে কম ভালো লাগে। তাই প্রিয় কাউকে ফোন করে বৃষ্টির শব্দ শোনাই। ফোন ভিজে যাক, ফোন নিয়েই বৃষ্টির ফোঁটা গায়ে মাখি। এখন জ্বালানের মত কাউকে খুঁজে পাচ্ছি না, তাই ব্লগেই পেঁৗছে দিলাম বৃষ্টির নিমন্ত্রন!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন