ভাইরাসের যন্ত্রণা
০৯ ই মার্চ, ২০০৬ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত তিন দিন ধরে কাশাকাশির মধ্যে আছি। আজকে অবস্থা বাড়াবাড়ি রকমের খারাপ, ইউনিভার্সিটিতেই গেলাম না। হিযাব পরি বলে এমনিতেই "আনকো", তার উপর সেকেন্ডে সেকেন্ডে টিস্যুতে কাশলে আর বিকট শব্দে নাক ঝাড়লে মানুষের ক্ষমা পাওয়া কঠিন হয়ে যেত। যাহ শালা শোভনতার খাতিরে মহা গুরুত্বপূর্ণ বায়োকেমিস্ট্রিল্যাব, প্রোগ্রামিং লেকচার আর ডিসক্রিট ম্যাথস টিউটরিয়াল কোরবান করলাম।
সকালে ফজর পড়েই এক হাঁড়ি স্যুপ রান্না করলাম। ওটাই একটু পর পর গিলছি। সারা বাসায় আমি একা। খুব একা একা লাগছে। দেড় ঘন্টা ফোনে কথা বললাম, হ্যারি পটার পড়ার চেষ্টা করে মাথা ব্যথায় হাল ছেড়ে দিলাম, "প্রাইড এন্ড প্রেজুডিস" তৃতীয় বারের মতো দেখলাম, নোরাহ জোনস এর "কাম এওয়ে উইথ মি" শুনে মন খারাপ করলাম। ভাঙা গলায় শ্রীকান্তের "বধুয়া আমার চোখে জল এনেছে হায়" গেয়ে রেকর্ড করে একা একা শুনে হেসে ফেললাম--আমি ছাড়া আর কেউ শুনলে অতি অবশ্যই কেঁদে ফেলতো। পাগলামির স্টক খালি হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম আজকের বাকি দিনটা কাল রাতে খুঁজে পাওয়া বাংলা ব্ললগিং এর তরে উৎসর্গ করবো...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু...
...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন