বন্ধুরা বিরক্ত হয়ে আমাকে আস্তমেয়ে বলে (u r such a girl!)। আমি আস্ত মেয়ে কারণ টিপিক্যাল ছেলেরা মেয়েদের যেভাবে স্টেরিওটাইপ করে স্যাডিস্টিক আনন্দ পায়-- আবেগপ্রবন, ইরেশনাল, ননস্পোর্টি, ঘরের কাজে সুচারুতা, কোমলভাষী, টাচী ইত্যাদি ইত্যাদির অনেক কিছু আমার ক্ষেত্রেসত্য। আমার মুডের ভাব সাবকে গ্রাফিক্যালি তুলের ধরার জন্য কিনিচত (যুক্তাক্ষরে আরেকটু মন দেয়া উচিত ছিল) ফটোশপ করলাম। যারা এখনো বুঝেন নি, এটাই ট্যান কার্ভ। আমার মুড এভাবেই ওঠানামা করে (=আবেগপ্রবন+ ইরেশনাল)। এ কার্ভের "+" এর মতই আমার ভালবাসা আকাশ ছোঁয়া, অপছন্দটাও ঠিক ততটাই তীব্র। আমি হয় খুব ভাল থাকি নয় খুব খারাপ, "ওকে" থাকাটা হয়ে ওঠে না। কিছু করলে ভাল করে করি, নয় করিই না।
ননস্পোর্টিকারন মাত্র দুটো স্পোর্টস আমি মোটামোটি পারি আর করে আনন্দ পাই--ব্যাডমিন্টন আর সাঁতার।
ঘরের কাজে সুচারুতা- সূচীকর্ম অন্তরের অন্তঃস্থল থেকে অপছন্দ করি, কিন্তু রান্না করে মানুষ খাইয়ে আনন্দ পাই।
কোমলভাষী- আসলে ঠিক না কথাটা। ছোটবোন+ বড় ভাইকে বকাবকি করে খুব আনন্দ পাই। পছন্দের মানুষদের উপর ভালবাসার জোর খাটাই অহরহ, তর্ক করি। কিন্তু সিরিয়াস ঝগড়াঝাটি অসহ্য লাগে, সিরিয়াস তর্ক (তর্কের খাতিরে তর্ক) বিরক্ত লাগে। কেউ গালাগালি করলে বা আজে বাজে দোষারোপ করলে উলেটা কিছু বলি না, তীব্রমন খারাপ করে গুটিয়ে থাকি। কিছুদিন আগে এক অন লাইন কুইজ হিসেবে আমার মধ্যে 80% নারীত্ব। আর 20% মনে হয় ওরা ভুলে দেয়নি। আজকাল দিনে এত নারীত্ব নিয়ে পাওয়া উচিত, কিন্তু আমি তো আমিই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



