হাড়ি কৃষনা হাড়ি হাড়ি কৃষনা রে...
২২ শে মে, ২০০৬ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ইউনি থেকে বেরুতেই কানে আসল মেলডিক সুরটা...
হাড়ি কৃষনা হাড়ি কৃষনা
হাড়ি হাড়ি কৃষনা রে...
একটু এদিক সেদিক তাকিয়ে খুব মজা নিয়ে আবিষ্কার করলাম বাস স্ট্যান্ডের পাশেই এক শ্বেতাংগ ভদ্রলোক হাতে ধাতব একটা বাজনা নিয়ে টুংটাং শব্দ করছেন আর মাথা নেড়ে নেড়ে গান গাচ্ছেন। সব চেয়ে মজার ভদ্রলোকের পোশাক। গোলাপী রঙের আটপৌরে ফতুয়া, ধুতি, মাথায় পাগড়ি আর... পায়ে লাল টকটকে মোজা, সাথে কেডস! ঢাকার রাস্তায় অতি প্রাতে কিছু বিত্তবান নানী-শ্রেনীর ভদ্রমহিলা দেখা যায়, শেষ বয়সে স্বাস্থ্য রক্ষায় শাড়ি কেডস পড়ে হনহনিয়ে হাঁটতে থাকেন। দেখে বরাবরই মজা পেয়েছি। তবে খয়েরী কেডসের সাথে লাল টকটকে মোজা পড়ার সাহস কাউকে এই প্রথম দেখাতে দেখলাম। পাশের ভারতীয় ভদ্রলোকের গলায় একদম বাংলার বাউলদের ঢঙে ঢোল ঝুলানো। শ্বেতাংগের অন্য উচ্চারণে সমস্যা থাকলেও 'রে...' টানটা দিচ্ছিলেন একদম খাটি ভারতীয় ভজনের সুরে... মাঝে মাঝে ঢোলের তাকদুম শব্দ, টুংটাং (ভাংড়া?) শব্দ, শ্বেতাংগের অজি একসেন্টে "হাড়ি কৃষনা রে..." শুনতে শুনতে মাথায় ঢুকে গেল... এখনও মাথা থেকে বেরুচ্ছে না... কি যন্ত্রনা!
বি:দ্র: দয়া করে কেউ মনে করবেন না আমি ব্যঙ্গ করা জন্য 'হরি কৃষ্ণ' কে 'হাড়ি কৃষনা' লিখেছি, আমি নেহায়তই উচ্চারণের পার্থক্যটা তুলে ধরার জন্য এভাবে লিখেছি। শুনতে আসলেই মিষ্টি লাগছিল।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৬ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন
অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,...
...বাকিটুকু পড়ুন