আ ম আবুবকর
আষাঢ়ের হলো আগমন বঙ্গদেশে
বর্ষার থৈথৈ কলকল ধ্বনি ঐ হাসে
আকাশের মুখখানি অমাবস্যা রাত
সূর্যের ’পরে বসালো বর্ষা তীব্রাঘাত।
আষাঢ় কোলে শুধু অশান্তি সব জানে
বাঁচার উপায় খুঁজে তাই মনে মনে
ঘরের খুঁটি মজবুত করে রশাতে
নতুন নতুন লোহা গাঁথে টিন গা’তে।
নিয়েছে শুকিয়ে গিন্নিরা রাঁধার দারূ
কাঁপছে বক্ষ আষাঢ়ের ভয়ে দুরু দুরু
কখন কবে আসবে তুফান কে জানে!
গুটায় তাই কাজের থালা মনেপ্রাণে।
ছন্দ সুরে বলছি সবায় কান পাতো
আষাঢ় আঘাত সামালাতে হও ব্রতো
খোদার কাছে চাও আশ্রয় সব মিলে
করবেন তিনি হেফাজত খোশ দিলে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



