মৌলভীবাজার আদালতে গ্রামীন ফোনের বিরুদ্ধে মামলা দায়েরঃ
নানা অনিয়ম, স্বেচ্ছাচার ও দায়িত্বহীনতায় ক্ষুব্ধ এক মহিলা গ্রাহক গ্রামীন ফোনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আদালতে। দেশের শীর্ষস্থানীয় এ মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচার ও দায়িত্বহীনতার নানা অভিযোগ গ্রাহকদের মুখে মুখে দীর্ঘদিনের।
পত্র-পত্রিকায়ও এসব নিয়ে কম-বেশী লেখালেখি হয়েছে বিভিন্ন সময়ে। কোম্পানী কর্তৃপক্ষের বরাবরে নিশ্চয়ই লিখিত অভিযোগও করেছেন অনেক গ্রাহক। কিন্তু কেউ প্রতিকার পেয়েছেন বলে শোনা যায়নি কখনও। দীর্ঘদিন পরে হলেও আদালতে মামলা দায়েরের মাধ্যমে গ্রামীন ফোনের অনিয়মের প্রতিবাদী হয়েছেন একজন গ্রাহক। অনিয়ম, স্বেচ্ছাচার ও দায়িত্বহীনতায় ক্ষুব্ধ কোন গ্রাহক বিশেষ করে মহিলা গ্রাহক কর্তৃক কোন মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের ঘটনা দেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম। ক্ষুব্ধ একজন মহিলা গ্রাহক কর্তৃক গ্রামীন ফোনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের এ ঘটনাটি ঘটেছে গত ২৪ আগষ্ট মৌলভীবাজারে। মামলার বিবরনে প্রকাশ- গ্রামীন ফোনের ‘এক্সপে¬ার’ ০৪০০০০১৬০৮১৬৩ এফ নং সীমভূক্ত ০১৭১১-৮১২২৭৫নং পোষ্ট পেইড মোবাইল ফোনের মালিক- জেলা সদরের ৬, মাঝেরহাটি সড়ক, সৈয়ারপুর’র বাসিন্দা, মৌলভীবাজার পৌর ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মিসেস দিলারা রহমানের কন্যা, ও গত উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থী মিলি আছিয়া রহমান সরকারী নির্দেশ মোতাবেক সীম পুন:রেজিষ্ট্রেশন চলা কালে গত ৩০ জানুয়ারী ’০৮ইং তারিখে গ্রামীন ফোনের স্থানীয় প্রতিনিধি মেসার্স ম্যাক্স ইলেকট্রনিক্সে তার উক্ত সীমটি পুন:রেজিষ্ট্রেশন (রেজিষ্ট্রেশন ফরমের ক্রমিক নং-২৪৮৫৩৭৯২) করান। এর কিছুদিন পর উক্ত মেবাইল ফোন নম্বরটি বন্ধ হয়ে যায়। সেই থেকে তিনি নম্বরটি চালু করার জন্য গ্রামীন ফোনের স্থানীয়, আঞ্চলিক, বিভাগীয় ও কেন্দ্রীয় সংশি¬ষ্ট দপ্তর সমূহে ধর্ণা দিয়েও কোন সমাধান পাননি। সর্বশেষ গত ৯মার্চ ’০৯ইং তারিখে তিনি গ্রামীন ফোনের ব্যবস্থাপনা পরিচালক, গ্রাহক সেবা, ঢাকা বরাবরে লিখিত অভিযোগ করেন। এরপর ৬মাস অতিক্রান্ত হলেও কোন প্রতিকার না পেয়ে গত ২৪ আগষ্ট ’০৯ইং তারিখে তিনি (১) গ্রামীন ফোন স্থানীয় কাষ্টমার সার্ভিস সেন্টার (২) স্থানীয় আঞ্চলিক কার্যালয় (৩) স্থানীয় প্রতিনিধি মেসার্স ম্যাক্স ইলেকট্রনিক্স (৪) ব্যবস্থাপনা পরিচালক, গ্রাহক সেবা, সিলেট জোন (৫) ব্যবস্থাপনা পরিচালক, গ্রাহক সেবা, গ্রামীন ফোন কার্যালয়, সেলিব্রেশন পয়েন্ট, প¬ট নং ৩ # ৫, রোড নং ১১৩/এ, গুলশান – ২, ঢাকা ও (৬) গ্রামীন ফোন কাষ্টমার সার্ভিস ডিভিশন, অভিযোগ ব্যবস্থাপক, লিটন নিলয় টাওয়ার, প¬ট নং ৪২, এবং ৬৯, নিকুঞ্জ, নর্থ বা/এ, বিমানবন্দর সড়ক, ঢাকা- এই ৬ জনকে আসামী করে মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে একটি স্বত্ব মামলা (নং- ১৬১/২০০৯ইং) দায়ের করেন। বাদীনীর উক্ত নম্বরটির সংযোগ প্রদানের নির্দেশ সূচক নিষেধাজ্ঞা, আর আর যে আকারে যদ্রুপ উপকার পাবার যোগ্য তা প্রাপ্তির এবং সর্বাবস্থায় ভাবী সূদসহ আদালত ব্যয় প্রাপ্তির নিয়মে মামলার খরছসহ ডিক্রী চেয়ে দায়েরকৃত এ মামলার প্রেক্ষিতে আদালত আসামীদের বিরূদ্ধে সমন জারী করেছেন বলে জানিয়েছেন বাদীনী মিলি আছিয়া রহমান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




