somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যার স্বপ্নের মৃত্যু নেই

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যার স্বপ্নের মৃত্যু নেইঃ
সম্পদ আর ক্ষমতা যার বংশগত। ' সারাটা জীবন লড়াই করেছেন গরিব আর অধিকারহীনদের জন্য। এ কারণেই যাকে বলা হতো মার্কিন সিনেটের সিংহপুরুষ। জীবদ্দশায় নির্লিপ্ত ধনী হিসাবেই পরিচিত ছিলেন তিনি। উত্তরাধিকারসূত্রে পাওয়া অনেক সম্পদশালীর মতো এডওয়ার্ড এম কেনেডি কখনই নিজের পকেটে টাকা বয়ে বেড়াতেন না।
নিজের সম্পদ আর ক্ষমতার ব্যাপারে ভীষণ খেয়ালি হলেও তার খেয়ালটা সব সময়ই ছিল গরিব আর বঞ্চিতদের প্রতি। প্রায় অর্ধশতাব্দী ধরে মার্কিন সিনেটর হিসাবে তাঁর ধ্যান-জ্ঞান ছিল সমাজের এই অবহেলিত অংশটিকে নিয়ে। এ নিয়ে নানা সময়ে ব্যঙ্গ-বিদ্রূপের মুখে পড়তে হয়েছে। কিন্তু বিশ্বাস হারাননি কখনও। স্বপ্ন দেখেছেন সব সময়। ১৯৮০ সালে ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনে সেই স্বপ্নের কথা তুলে ধরেছিলেন অসাধারণ আবেগে। গরিব-দুঃখীদের কষ্ট লাঘবে দিয়েছিলেন প্রতিশ্রুতি। আর বলেছিলেন, 'এখনও আশা আছে, এই স্বপ্নের কোনও মৃত্যু নেই।'
মার্কিন রাজনীতিবিদদের মধ্যে টেড কেনেডিই প্রথম ধনী, যিনি কিনা গরিবের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। ফ্রাঙ্কলিন রুজভেল্টও একই ধরনের সংগ্রাম করেছিলেন। তাঁকে বলা হয়, নতুন চুক্তির জনক। কিন্তু' কেনেডির ভেতরে ছিল ভীষণ রকমের সিরিয়াসনেস, ছিল প্রত্যয়। আনন্দ-ফুর্তি কিংবা আয়েশি জীবনের প্রতি কোনও মোহ ছিল না তাঁর। তিনি ছিলেন নিবেদিতপ্রাণ এক রাজনৈতিক ও সামাজিক কর্মী। নারীদের অধিকার, স্বাস্থ্যসেবা, নাগরিক অধিকার, অভিবাসন, প্রতিবন্ধীদের অধিকার, শিক্ষা এসব ইস্যুতে সরকারের গুরুত্বপূর্ণ শক্তি বা ফোর্স হিসাবে কাজ করেছেন তিনি। সিনেটে সব সময়ই সক্রিয় ছিলেন।
যত দিন বেঁচেছিলেন কেনেডি তার পারিবারিক দায়িত্বই পালন করে গেছেন। যদিও কেনেডির ব্যক্তিজীবনও অনেকটাই রহস্যাবৃত। অনেকে ভেবে পায় না, একজন মানুষ এত বিপুল সম্পদের মাঝে জন্মেও কী করে সাধারণের মাঝে মিশে যেতে পারেন?
নিউইয়র্কের ব্রক্সভিলে কেনেডি ম্যানশনের ডাইনিং রুমে বিশাল একটি মেহগনি কাঠের টেবিল আছে। ওই টেবিলে জো কেনেডি (টেডের বাবা), তাঁর স্ত্রী রোজ, এদের নয় সন্তান, বেশকিছু নান এবং পারিবারিক ভৃত্যদের জন্য বসার জায়গা ছিল। একেবারে মাথায় বসতেন পরিবারের প্রধান এবং তাঁর বড় তিন সন্তান জো জুনিয়র, জন এবং ক্যাথলিন। এই তিনজনকে বলা হতো 'গোল্ডেন ট্রাইয়ো'। এরাই তাদের বাবার সব আশা-আকাক্ষাকে সাফল্য আর গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে প্রোটেস্ট্যান্ট অভিজাত সমাজে প্রতিষ্ঠিত করেছিলো। খাবার টেবিলে জো প্রায়ই এই তিনজনকে পৃথিবীর নানা বিষয় নিয়ে প্রশ্ন করতেন। টেবিলে এদের পরই বসতেন তিন কন্যাসন্তান। রবার্ট আর ববি তো বাবার মনোযোগ আকর্ষণে সব সময়ই ছিলেন বেপরোয়া। কিন্তু সবশেষে জন্ম নেওয়া এডওয়ার্ডকে এমনকি খাবার টেবিলেও পাওয়া যেত না। তবে টেডের প্রতি ভীষণ খেয়াল রাখতেন জো। কারণ টেডের জন্ম হয়েছিল বিশেষ একটি মুহূর্তে। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের জন্ম দ্বিশতবর্ষে ১৯৩২ সালের ২২ ফেব্রুয়ারি জন্ম হয় টেডের। অথচ ওয়াশিংটনের নামে টেডের নামকরণ না করে রাখা হলো পারিবারিক গৃহকর্মী এডওয়ার্ড মুরের নামে। ছেলেবেলাতেই গাট্টাগোট্টা ধরনের টেডকে অন্য ভাইবোনরা মোটকু বলে ভীষণ ক্ষেপাত।
বাবা জো চেয়েছিলেন যেকোনও উপায়েই হোক টেডকে সিনেটর বানাবেন। প্রেসিডেন্ট জন এফ কেনেডি আর অ্যাটর্নি জেনারেল রবার্ট দুজনই এই সিদ্ধান্তে ভীষণ ক্ষুদ্ব হন। এর প্রতিবাদও করেন তাঁরা। কিন্তু ১৯৬২-র নভেম্বরে ম্যাসাচুসেটস থেকে সিনেটর নির্বাচিত হন এডওয়ার্ড। নতুন দায়িত্বে এসে অনেকটাই ধীরস্থির হয়ে যান টেড। মানুষের কাছ থেকে তিনি শুনতেন খুব বেশি।
নীতিগতভাবে বিরোধী সিনেটর জেমস ইস্টল্যান্ডকে নিজের একজন ভালো বন্ধু করে ফেলেন তিনি। ইস্টল্যান্ডও মাত্র এক বোতল স্কচের বদলে তরুণ কেনেডিকে শেখান ক্যাপিটল হিলে কোন খেলা চলে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেনেডি ছিলেন অনেকটাই অস্পষ্ট। কিন্তু একান্ত পরিবেশে ছিলেন ভীষণ আমুদে। ১৯৬৩'র নভেম্বরে যখন জনকে হত্যা করা হয়, হৃদযন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত বাবা জোকে সেই সংবাদ দেওয়ার দায়িত্ব পড়ে টেডের ওপর। বাবাকে কী বলেছিলেন টেড? 'খুব বাজে একটি দুর্ঘটনা হয়েছে। প্রেসিডেন্ট গুরুতর আহত হয়েছেন। যার ফলে তাঁর মৃত্যু হয়েছে।' এসব বলেই বাবার দুই হাত ধরে কান্নায় ভেঙে পড়েন টেড।
পরের বছর জুনে কেনেডি পরিবারের আরেক বিপর্যয়ে পড়েন টেড। তাকে বহন করা ছোট্ট বিমানটি ম্যাসাচুসেটসের স্পিংফিল্ডে ক্রাশ করে। গুরুতর আহত হয়ে ছয় মাস বিছানায় শুয়ে থাকতে হয়। তবে এ সময়টিই এডওয়ার্ড কেনেডির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। বিছানায় শুয়ে প্রচুর লেখাপড়া করায় তার মধ্যে একটা সিরিয়াসনেস আসে। আসে নতুন সব উপলব্ধি।
একই বছর নিউইয়র্ক থেকে সিনেটর নির্বাচিত হন রবার্ট কেনেডি। সবারই ধারণা ছিল জেএফকের প্রধান উপদেষ্টা রবার্ট হয়তো ছোট ভাই টেডের ওপর দারুণ প্রভাব বিস্তর করবেন। কিন্তু টেড ছিলেন প্রকৃতিগতভাবেই নেতা। সিনেট ছিল তাঁর জন্য অবধারিত জায়গা। ১৯৬৫ সালে প্রেসিডেন্ট লিনডন জনসনের পাস করা অভিবাসন সংস্কার বিল ছিল চার দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার পেছনে বড় ভূমিকা ছিল টেডের। বঞ্চিতদের নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এটিই ছিল টেডের প্রথম পদক্ষেপ।
ট্র্যাজেডি যেন পিছু ছাড়তে চায়নি কেনেডি পরিবারের। ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে ক্যালিফোর্নিয়ার প্রাইমারিতে জয়ের রাতেই গুলি করে হত্যা করা হয় ববিকে (রবার্ট কেনেডি)। এরপর পুরো চাপটাই আসে টেডের ওপর। পরিবারের প্রধান হওয়া, বাবার স্বপ্ন পূরণের চাপ। এরপর জীবনের বাকিটা পথ অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে টেডকে। এই চ্যালেঞ্জ যেমন ছিল রাষ্ট্রীয় তেমনি ব্যক্তিজীবনেও। তবে হতোদ্যম হননি কখনও। অপরিসীম ধৈর্যে সব চ্যালেঞ্জকে মোকাবেলা করেছেন তিনি।
১৯৭৯ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে ডেমোক্র্যাটদের মধ্যে তাঁকে লড়তে হয় জিমি কার্টারের সঙ্গে। একটা পর্যায়ে গিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনে কার্টারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আবারও বলেন, 'স্বপ্নের মৃত্যু নেই।' এরপরই নিজের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে ফেলেন কেনেডি। কংগ্রেসে নিজের ভূমিকা আরও বলিষ্ঠ করার মধ্য দিয়ে দেশ ও সমাজ গঠনে ব্রতী হলেন তিনি।
পরিবারের কারও কাছে কখনই তিনি ঠিক রোল মডেল হতে পারেননি। কিন্তু স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন সব সময়।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×