somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিখ্যাত কবি পাবলো নেরুদা

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিখ্যাত কবি পাবলো নেরুদাঃ
স্প্যানিশ ভাষার বিখ্যাত কবি। জন্ম ১৯০৪ খ্রিস্টাব্দের ১২ জুলাই চিলির পারাল নামক স্থানে। তার পুরো নাম রিকার্দো নেফতালি রেয়িসই বাসোয়ালতো। পাবলো নেরুদা তার ছদ্মনাম এবং এ নামেই তিনি সারা পৃথিবীতে পরিচিত। অল্প বয়স তিনি থেকে কবিতা রচনা করে খ্যাতি লাভ করেন।
১৯২৭ সালে রেঙ্গুনে (বার্মা) চিলির বাণিজ্যদূত নিযুক্ত হন, পরের বছর সিংহলে বাণিজ্যদূতের দায়িত্বও পান। এ সময় তিনি কলকাতায় ভারতীয় জাতীয় মহাসভার অধিবেশনে যোগ দেন। তারপর বাটাভিয়া, জাভা, সিঙ্গাপুরে বাণিজ্যদূতের দায়িত্ব পান। স্বদেশে ফিরে গিয়ে আবার বুয়েন্স আয়ার্স, বার্সেলোনা ও মাদ্রিদে বাণিজ্যদূত হিসেবে কাজ করেন। স্পেনের গৃহযুদ্ধের সময় ১৯৩৬-৩৭ সালে পারিতে ফ্রাঙ্কোর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগঠন গড়ে তোলেন এবং নানা স্থানে বক্তৃতা দেন।
কবি হিসেবে তিনি সমগ্র লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়ার সর্বত্র অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন। স্বদেশে ও বিদেশে সম্মানসূচক অনেক পদক ও পুরস্কার লাভ করেন। অবশেষে ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। প্রায় সারাজীবন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চিলির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বারবার সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। ১৯৪৭ সালে গণজালেসের পক্ষে নির্বাচনী প্রধান হিসেবে কাজ করেন। পরে গনজালেস প্রেসিডেন্ট হয়ে কবির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা করেন এবং নেরুদা গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে দেশত্যাগ করেন। তিন বছর পর গ্রেপ্তার-আদেশ প্রত্যাহার করা হলে তিনি দেশে ফেরেন। ১৯৬৯ সালে চিলির কমিউনিস্ট পার্টি নেরুদাকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনীত করে। পরে সম্মিলিত বামফ্রন্ট সালভাদোর আলেন্দেকে সর্বসম্মত প্রার্থী হিসেবে মনোনীত করলে নিজের নাম প্রত্যাহার করে নেন নেরুদা। ১৯৭০ সালে আলেন্দে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয়ী হন। কিন্তু মার্কিন সরকার আরোপিত অর্থনৈতিক অবরোধ ও চক্রান্তের ফলে এবং সিআইএর সাহায্যে সামরিক অভ্যুত্থান ঘটলে আলেন্দে নিহত হন। এভাবে চিলির জনপ্রিয় সরকারের পতন ঘটে। চিলির হাজার হাজার মানুষের ওপর নেমে আসে অবর্ণনীয় অত্যাচার। এর মাত্র ১২ দিন পর ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর কবি মারা যান।
নেরুদার প্রকাশিত ৬৫টি কাব্যগ্রন্থের মধ্যে কয়েকটি বইয়ের বাংলা নাম হলো- গোধূলিলগ্ন, ক্ষুদ্র মানুষের ঝুঁকি, মর্ত্যরে অধিবাসী ১ ও ২, তৃতীয় অধিবাসী, হে স্পেন আমার হৃদয়, স্তালিনগ্রাদের সঙ্গীত, মাচ্চু-পিচ্চুর শিখরে, মুক্তিযোদ্ধা, এই প্রান্তরের নাম হুয়ান, হে মহাসমুদ্র, আমি আছি, প্রজ্বলিত তরবারি, অনুর্বর ভূখ-, সমুদ্রের ঘণ্টাধ্বনি ইত্যাদি। এছাড়া তার আত্মজীবনী 'অনুস্মৃতি' একটি অসাধারণ বই। নেরুদা বিশ্বের বিবেকবান কবি, নির্যাতিত মানুষের কবি এবং সর্বোপরি একজন শ্রেষ্ঠ কবি হিসেবে সারাবিশ্বে পরিচিত।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×