somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ জাহিদুল ইসলাম (অভ্র)
মহান সৃষ্টিকর্তার নশ্বর পৃথিবীতে আমি একজন ঠুনকো ছায়া। হয়তো একদিন চলে যাবো,চলে যাবে আমার সব চাওয়া-পাওয়া কিংবা পদরেখা। তবে, রেখে যেতে চাই নিজের তৈরী করা কিছু কীর্তি। যাতে, আমার প্রতি ভালোবাসা কারো কমে না যায়। ভালোবাসুন ভালো থাকুন....

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২৬ শে মার্চ "#মহান_স্বাধীনতা_দিবস্""। "স্বাধীনতা" শব্দটা মনে হলে এক ধরনের অনুভূতি কাজ করে, একেবারে অন্যরকম সব থেকে আলাদা ভিন্নধর্মী এক অনুভূতি। জানিনা কেন ?? এই অনুভূতিটা আরো বেশি গভীর হয় যখন চোখের সামনে ভেসে উঠে ফিলিস্থিন,সিরিয়া, ইরাক-কাশ্মীর যুদ্ধের চিত্র । যখন দেখেছিলাম গাঁজায় নীরিহ মানুষের বিনা অপরাধে মৃত্যুর অমানবিক চিত্র ।
শুনি, তাদের স্বাধীনতার জন্য আকুল আর্তচিৎকার...তখন নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে হয় একজন স্বাধীন দেশের নাগরিক হবার জন্য । প্রতিবার নামাজে আল্লাহর কাছে হাজারবার কৃতজ্ঞতা জানাই (ইনশাল্লাহ্)

১৯৭১ সালের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা অর্জন করি আমাদের বহু কাঙ্খিত স্বাধীনতা। দোয়া করি সেই সব শহীদদের জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছেন আমাদের একটি সুজলা-সুফলা স্বাধীন দেশ উপহার দেবার জন্য ।

স্কুলে থাকতেএকটা ভাব-সম্প্রসারন পরতাম , "স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন"। তখন ওটা ঠিক ভালোভাবে বুঝতাম না অথবা সেই ধরনের পরিপক্বতাও সম্ভবত ছিলোনা এটাকে বুঝার মত..আজ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্কুল অধ্যায় পার করে কিছুটা বুঝতে পারছি ..

সাথে সাথে মনে পড়ে যায়, হায়দার হোসেনের সেই গানটার কথা ,

"কী দেখার কথা কী দেখছি, কী শোনার কথা কী শুনছি, কী বলার কথা কী বলছি, কী ভাবার কথা কী ভাবছি..৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি"...খুব হার্ট টাচিং গান !

এখন ২০১৫.... স্বাধীনতার এত বছর পর-ও তাহলে কেন এই গান?? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান কেমন স্বাধীনতা চেয়েছিলেন যা এখনো আমরা খুঁজতেছি ???

আমি স্বাধীনতা-যুদ্ধ দেখিনি, কিন্তু টিভিতে দেখেছি শেখ মুজিবের সেই কালজয়ী ভাষণ যা আমাকে ইমোশনাল করে তোলে,এখনো লোম খাঁড়িয়ে যায়..কিছুটা বুঝতে পারি স্বাধীনতার জন্য কেন এই গান?? আজ দেশের মানুষ পরাশক্তির হাত থেকে মুক্ত..কিন্তু কেন জানি মনে হচ্ছে স্বাধীনতার আড়ালে আমরা আজো পরাধীন.. এই দেশের সরকার পরিবর্তন হয়..পরিবর্তন হয় স্বাধীনতার ছবি..পাঁচ বছর থাকে সরকারী দল ..তারা সবকিছুতে স্বাধীনতা উপভোগ করে..সন্ত্রাসী, চাঁদাবাজী, হত্যা, চুরি, দুর্নীতি সবকিছু...
তারপর, পরের পাঁচ বছর সরকার পরিবর্তন হয়..পরাধীন হয় আগের পার্টি..পাঁচ বছর পরপর পরিবর্তিত হয় স্বাধীনতার ঘোষকের নাম খুব স্বাধীনভাবে..হায়রে আমার স্বাধীনতা !!!!


বিডিআর মিউটিনি, টক অব দ্যা টাইম.. স্বাধীন দেশের এতবড় সংকটময় মুহূর্তে পার্লামেন্টে দেখি সরকার বিরোধী দলকে দোষারোপ করতেছে...স্বাধীনতা যুদ্ধের কথা মনে হলে তখন আমার হাসি পায়...দেশের বুদ্ধিজীবিরা বিডিআর-আর্মি নিয়ে বিভিন্ন মন্তব্য করে..কেউ বলে , "আর্মি, নোও নীড, দে আর করাপ্টেড"... আমরা জানি পিলখানার এই ঘটনায় নিহত হয় অনেক আর্মি অফিসার যা কোন যুদ্ধেও হয়নি..জাতির এই দুর্যোগের মুহূর্তে কেউ আবার নিজেদেরকে স্বাধীনতার একমাত্র ধারক ও বাহক মনে করে একচেটিয়া পলিটিক্স করে। আমরা সামগ্রীক জীবনের থেকে ব্যক্তিগত মরণকে প্রাধান্য দেই..১৯৭১ এ দেশের সূর্যসন্তানরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো কি এইজন্য ???

#২৬_শে_মার্চ, মহান স্বাধীনতা দিবস..দেশের বিভিন্ন জায়গায় সেমিনার, আলোচনা, বিতর্ক, কবিতা-নাচ-গান হয়..২৬ মার্চ কে নিয়ে অনেক বিশ্লেষণ হয়, কেবল আলোচিত হয়না স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যটা...ব্যক্তিপূঁজা হয়, কিন্তু ব্যক্তি-জীবনি থেকে আমাদের শিক্ষা দেয়া হয়না..আমাদেরকে শেখানো হয়না যে,
"স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন", বুঝানো হয়না, কিভাবে আমরা এই স্বাধীনতা রক্ষা করবো । শুধু হয় দলীয় সঙ্কীর্ণ আলোচনা, স্বাধীনতার সময়ে কার কন্ট্রিবিউশন বেশি ছিলো, মুজিব না জিয়া??? স্বাধীনতা দিবস কি আজ কেবল লৌকিকতায় পরিনত হয়েছে ??


আমি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোন আলোচনাসভাবর বিরুদ্ধে কথা বলতেছিনা, শুধু এটুকুই বলতে চাই যে১৯৭১ এর পর কত আলোচনা হলো , কত কবিতা রচনা হলো এই নিয়ে কিন্তু আমাদের অবস্থার কি কোন পরিবর্তন হয়েছে ? ? ? আমাদের ভিন্ন ভিন্ন বিশ্লেষণ থাকতে পারে স্বাধীনতা বিষয়ে কিন্তু আমি মনে করি চুড়ান্ত লক্ষ্য/গোল/মত অভিন্ন.. কি সেটা? ..to uphold our liberation... কিন্তু আমরা কিভাবে আমাদের লক্ষ্য অর্জন করবো সেটা আলোচনা করিনা ।

আজকের তরুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেমনটা উৎসাহিত, দেশের অনবরত অরাজনৈতিক অবস্থা তৈরী করা সন্ত্রাসের বিচারের জন্য তারা ততটা উৎসাহ পাচ্ছেনা !
.
শামসুর রহমানের একটা কবিতা পড়েছিলাম, "স্বাধীনতা তুমি"

স্বাধীনতা বিষয়ে যে উপমাগুলো কবি সেখানে লিখেছেন তা কেবলি মনে হয় কবির কল্পনা ছাড়া আর কিছুনা । আজ "স্বাধীন" শব্দটার-ই অনেক রকম ব্যাখ্যা করে নিজেরাই এটাকে পরাধীন করে তুলতেছি...

আমাদের আসল ভুলটা হয়তো, স্বাধীনতার পরেই আমরা এমন কোন লিডার তৈরী করতে পারিনি যে আমাদের স্বাধীনতা রক্ষা করবে..

ফররুখ আহমদ তার "পাঞ্জেরী" কবিতাটায় মনে হয় এ কথাটাই ঘোরভাবে ঈঙ্গিত দিয়ে গিয়েছেন

-------
অন্ধকার আকাশ্
-----

#অভ্র
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×