মাঝে মাঝে অনিচ্ছাস্বত্বেও অনেক কিছু করে ফেলতে হয়। ইচ্ছেগুলোকে জীবন্ত মাটি চাপা দিয়ে মেরে ফেলতে হয়। নিজ ইচ্ছার বিরুদ্ধে স্বপ্নগুলোকে কাঁচের মতো ভেঙ্গে চুরমার করে দিতে হয়।
.
বাস্তবতাকে মেনে নিতে হয়। আমরা সবাই ই কোনো না কোনো ভাবে বাস্তবতার করাল আঘাতের সম্মুখীন হই। ঠিক সে সময়টিতেই তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন গুলো এক নিমিষেই ধুলিস্নাত করে দিতে হয়।
.
সবাই এটা করতে পারেনা। কারণ সবাই আবেগের মায়াজালের মাঝে আবদ্ধ থাকে। কিন্তু কিছু কিছু মানুষ ঠিকই ওই আবেগের মায়াজাল ভেদ করে বেরিয়ে আসতে সক্ষম হয়।
.
তারা অন্য সবার মতো নয়। একটু ব্যাতিক্রম। তারা নিষ্ঠুর হওয়ার অসীম ক্ষমতা রাখে। তাদের মাঝে কোনো অনুভূতি নাড়া দেয় না। তারা জীবনযুদ্ধে পরোক্ষ ভাবে হেরে গেলেও। প্রকৃতপক্ষে তারাই জয়ী হয়। তারা হেরে গিয়েও জয়ী হয়ে যায়।
.
তাদের মাঝে অনুভূতি নামক ঠুনকো বস্তটি নেই বললেই চলে। কালের পরিক্রমে সবকিছু কেমন যেন ফিকে হয়ে যায়। তাই বলে যে তারা অনুভূতিহীন মানব। এমনটি কিন্তু নয়।
.
দিন শেষে তাদের বুক চিরেও অস্পষ্ট ভাবে ফুটে উঠে।
"দিন শেষে আমরা সবাই একা। বড়ই একা।"
তবুও তারা ভালো থাকে। ভালো থাকার অভিনয় করে যায় প্রতিনিয়ত।
.
তারা বেঁচে থাকে বেঁচে থাকার প্রয়োজনে। অন্যকে মৃত্যুপূরী হতে টেনে তুলে এনে নতুন করে বেঁচে থাকার সহস্র কারণ দেখায়। আর নিজেই তিল তিল করে নিঃশেষ হতে থাকে। কারণ তাদের যে নিজেকে নিয়ে ভাবার মতো সময় নেই।
.
তাদের বুকের বাম পাশেও চিন চিন করে ব্যাথা হয় ।তারাও রাতের নিকশ কালো আধারে চোখের জল ফেলে বোবা সময়টুকু কাটিয়ে দেয় ।আমরা শুধু উপরের দিকটাই দেখি। ভিতরে যে অশান্ত ঝড় বয়ে যাচ্ছে প্রতিটিক্ষণ। তা চোখে পড়ে না আমাদের।
.
এভাবেই তারা হারিয়ে যায় একসময়। ধীরে ধীরে কালের গহবরে!
ইচ্ছে ও স্বপ্ন গুলো আর মিশে না যাক আধারে। আর কোনো স্বপ্ন ভঙ্গ না হোক। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। ভালো থাকুক তাদের অপূর্ণ স্বপ্নগুলো।।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




