somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়ুন....লেখাটি হয়তো আপনার জন্যই....সময় খুব কম!

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যেক মানুষের ছোটবেলায়.........
প্রত্যেক বাবাই হয়তো প্রতিদিন কিংবা হয়তো মাঝে মাঝে বাজারে বা অফিসে যাওয়ার সময় তাদের সন্তানকে জিজ্ঞাসা করে যান “বাবা,তোমার জন্য আজ কি আনবো”।
সেটা হতে পারেন আপনার বাবা,হতে পারেন আমার বাবা ।

আমাদের বয়স ৫ বছর পেরিয়ে ১০ এ গড়ায়।
১০ পেরিয়ে ২০ এ গড়ায়।
২০ পেরিয়ে ৪০ এ গড়ায় কিন্তু মানুষটা সেই পুরোনোই থাকে!

ব্যাকডেটেড বাবা যে কিনা প্রতিদিন ২ টাকার একটা চকলেট নিয়ে আসে কিন্তু দামি দামি জিনিস কিনে দেয়ার সময় কার্পণ্যতা দেখায়।
এরা কখনোই আধুনিক হতে পারেনা।

কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি আমার ব্যাকডেটেড বাবার ‘২ টাকা’র ভালোবাসাও বেশিদিন দেখতে পারিনি।
এই ব্যাকডেটেড বাবাদের ২ টাকার একটা চকলেটেই যে কত ভালোবাসা মেশানো থাকে তা আমরা সন্তানরা কখনো বুঝিনা কিংবা বোঝলেও না বোঝার ভান করি।

..........মনে পড়ে আব্বু প্রতি সপ্তাহে অফিসের সাপ্তাহিক বন্ধে ঢাকা থেকে বাড়ি আসতেন।
প্রতিবারই রাতে ফিরতেন।স্বাভাবিকভাবেই ঘুমিয়ে থাকতাম তখন।
মাঝরাতে এসেই ঘুম থেকে তুলে ইয়া মোটা মোটা কলা খাওয়াতেন টেবিলের উপর বসিয়ে।
খেয়েই আবার ঘুমিয়ে পড়তাম।

হ্যাঁ..........এটা আজ থেকে ১৪ বছর আগের কোনো কোনো রাতের গল্প!
১৪ বছর হয়ে গেলো সেদিনগুলো হারিয়ে গেছে......কেউ আর ঢাকায় অফিসে যাওয়ার সময় পায়ে শ্যু গলাতে গলাতে জিজ্ঞেস করেনা “এদিকে আয়.....কি লাগবে বল।আব্বু ঢাকা থেকে আসার সময় নিয়ে আসবো?”
আব্বু ঢাকায় যাওয়ার সময় আমাকে ১০ টাকা দিয়ে যেতেন!
তখন মনে হতো “হামসে বড় কৌন হ্যায়”!

আব্বুর কাছে আমার শেষ আবদার কি ছিলো জানেন?
১৪ বছর আগে আব্বু অসুখে পড়ার কয়েক সপ্তাহ আগে উনার কাছে একটা লাইটজ্বলা কেডস চেয়েছিলাম।
তখন আমার বয়স ৭ ছিলো।
আব্বু অজানা কারণে ওই জিনিসটা আনতে ভুলে যেতেন।
আব্বুর ওই রোগটা আমার মধ্যেও বিদ্যমান!
কিন্তু ওই জুতা আর কিনে দেয়া হলোনা আব্বুর।
বিছানা থেকেই যে উঠতে পারতেন না উনি শেষের দিকে।

তারপর আর আমার উনার ভালোবাসা পাইনি।
উনি হয়তো দূর থেকে আমাদের আদর করতে চান কিন্তু পারেন না।


আমার এখন এসে কেন জানি মনে হচ্ছে উনাকে কিছু একটা গিফট দিতে পারতাম যদি।
দেখার ইচ্ছা ছিলো উনি কেমন খুশি হতেন।

সম্ভব না......
পরলোক নামক বাজে একটা শব্দের জন্য!

আফসোস লাগছে আমি পায়ে শ্যু গলিয়ে অফিসে যাওয়ার আগে বাবাকে কোনোদিন জিজ্ঞেসও করতে পারবোনা “তোমার জন্য আজকে কি আনবো আব্বু?”

আমার নেই তো কি হয়েছে........
লেখাটা যারা পড়ছেন তাদের একটা বড় অংশের সুযোগ আছে বাবাকে কিছু দেয়ার।
তাদের জন্য কিছু করার।

কে জানে কাল কে থাকবে,কে থাকবেনা!

উনার জন্য সামান্য একটা চকলেটও কি পারবেনা?

বাবা সন্ধ্যার পর বের হতে দেন না বাসা থেকে?
লুকিয়ে চলে যাও।
কিছু একটা আনো!
উনি তোমার এই পাগলামি দেখে বকা দিলেও আনন্দে গলা ধরে আসবে!

আর হ্যাঁ....এইসব বাবা দিবস,মা দিবস করে লাভ নাই।
বাবা-মায়ের জন্য ভালোবাসা প্রতিদিনই.....কথাগুলো যারা আওড়ান তাদের বলি....

সেটা তো অবশ্যই।
কেউ একজন একবার বলেছিলেন “মুসলমানদের জন্য প্রতিদিনই যদি সমান হতো তাহলে ঈদ থাকতোনা।একদিন সব মুসলমান আনন্দ করার জন্য ঈদ দেয়া হয়েছে।“
তো.......আপনি আপনার বাবকে কি প্রতিদিন গিয়ে বলবেন “আব্বা আমি তোমাকে ভালোবাসি?”
বলার জন্য একটা দিন লাগে.....সেটা ধরে নিন আজকেই!
এটা পশ্চিমা কালচার না ভেবে আজকের দিনটা আপনার বাবার ধরে নিন।
পশ্চিমা কালচার হলেও নিশ্চয় এতে অশ্লীলতা নেই।
এটা আপনিও নিশ্চিত,আমিও।


আর হ্যাঁ , আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিসই চাই আব্বুর জন্য.....আমি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তাহলে তার বিনিময়ে আমার আব্বু যেনো জান্নাতবাসি হোন।

কিছু মানুষকে ভালোবাসা প্রকাশের জন্য কোনো একটা উপলক্ষ্যের দরকার হয়।
সেটা আজ হতে পারে,কালও হতে পারে।
তাহলে কেনো অপেক্ষা..........

সব পিতারা বেঁচে থাকুন প্রতিটি সন্তানের হৃদয়ে...........
আপনাদের জন্য আমরা সব সন্তানের পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো.....




সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×