পৃথিবীটা মনে হয় নষ্টপাড়া(খ)
_অয়ন সাঈদ
অগ্যাত বিষন্নতায় ডুবে আছি
আমি চোখ তুলে তাকাই -দেখি বিশ্বকে
এ গ্রহকে বাসযোগ্য করেছ সত্যি
দেওনি প্রেম মানুষের সহজাত স্বভাব করে
মানুষে মানুষে বিভেদের কথা-শোষণ-
রক্তপাত-অস্বাভাবিক মৃত্যু
আমায় কিন্তু অস্থির করে তোলে।
রোজ রোজ আর ভাল্লাগেনা
এই অবাধ্য শৃঙ্খলিত জীবন,
শষ্যক্ষেত্র বলে শাক দিয়ে মাছ ঢেকোনা
পৃথিবীটা যুদ্ধক্ষেত্র - নষ্ট একটা পাড়া
এখানে চোরের মা'র বড় গলা
বিবেক কেবলই পুড়ে যাওয়া-
-পরিত্যক্ত ছাড়া বাড়ি,
সেখানে গুন্ডার মত তাস খেলে
ইচ্ছা -মানুষ ও মানুষেরা।
হাপ ছেড়ে একাই
নির্বাসিত হয়ে দূর নক্ষত্রের পেছনে দাড়াই
পৃথিবীটা মনে হয় নষ্টপাড়া!
..........৮/১০/১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

