নামাযী আজ শশ্মানে দগ্ধ!
শিল্পকারখানার ছাই-ই বেশ ছিল,
এখন বিকেলের হিমালয়ী হাওয়ায় ভাসে
মানুষ পোড়া ছাই । মৃত্যুর নগরী থেকে
ছুটে আসে আগুনে পোড়া নগ্নদৃশ্য ।
সভায় সভায় লজ্জার বস্ত্র হরন শেষে
স্যাটেলাইটের গলায় ঝোলে পশুর গোপনাঙ্গ,
হুটহাট মৃত্যুর সাথে চুলাচুলি ঘোষণা করে
বেঁচে থাকার আকাঙ্ক্ষা, হরতাল-অবরোধের দিন
আজরাইলকে ইজারায় পেয়ে বসে নেতারা
সেদিন সমকামিতায় মেতে ওঠে শহর
সেদিন বেজন্মারা পোলাও রাধে
সেদিন উদ্বেগে দিন কাটে কামলার
সেদিন মজুরের দিন
"পোকামাকড়ের ঘর বসতির" মতো হয়!
সেদিন ইশ্বরে রেখে আসা প্রতিশ্রুতি
নিরবে তাকের ধূলোয় মুখ গুঁজে কাঁদে।
...........#১৬_১_২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

