আকাশ বলে কিছু নেই,
এটা একটা মস্ত বড় চোখ ....
এ চোখ জেগে উঠলে প্রভাত, ঘুমিয়ে গেলে রাত ....
ধুলো জমলে মেঘ, হেসে উঠলে রঙ্গধনুর রং সাত ....
কেউ একজন দেখছে এ চোখে, নিজের তৈরী সৃষ্টি ....
মানুষ আমরা বড্ড খারাপ, কারও কান্নাকে বলি বৃষ্টি ....
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





