মাটির গন্ধে মায়া আছে, আছে আমার মা ....
একলা হাটি দোকলা হাটি, মাটি ছুঁতে চায় পা ....
মাটির গন্ধ খুব পছন্দ এক্কেবারে খাটি,
তবে শুধু বাংলাদেশের মাটি ....
আমি বাংলাদেশী, আমিও মাটির মানুষ,
তবে এ দেহে কেন খুঁজে না পাই,
গন্ধে মাখা আমার দেশের মাটি ?
আমি কি শুধুই মানুষ ?
আমার দেহে কি নেই, এক টুকরো খাটি দেশের মাটি ?

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



